ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

আমরা জামায়াতের নয়, ১৮ কোটি মানুষের বিজয় চাই: ডা. শফিকুর রহমান

আব্দুল মজিদ, নাটোর

আব্দুল মজিদ, নাটোর

ফেব্রুয়ারি ৫, ২০২৬, ০৬:৩১ পিএম

আমরা জামায়াতের নয়, ১৮ কোটি মানুষের বিজয় চাই: ডা. শফিকুর রহমান

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নাটোরে নির্বাচনী জনসভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। 

বৃহস্পতিবার বিকেলে নাটোরের নবাব সিরাজ উদ-দৌলা সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত এ জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন দলের আমীর ডা. শফিকুর রহমান।

বিকেল গড়াতেই কলেজ মাঠ ও আশপাশের এলাকায় নেতাকর্মী ও সাধারণ মানুষের ঢল নামে। প্রধান অতিথির বক্তব্যে ডা. শফিকুর রহমান বলেন, রক্তমূল্যে কেনা এ দেশ। জুলাই আন্দোলনে তাদের বিদায় নিতে হবে, এটি তারা ভাবেনি। দেশে ন্যায়বিচার, সুশাসন ও ইনসাফভিত্তিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে জামায়াতে ইসলামী রাজনীতি করছে। শোষণমুক্ত সমাজ গড়তে হলে ইসলামী মূল্যবোধে বিশ্বাসী প্রার্থীদের বিজয় নিশ্চিত করতে হবে।

ডা. শফিকুর রহমান আরও বলেন, “আমরা বেকার ভাতা দিয়ে যুবসমাজকে ধ্বংস করতে চাই না। কর্মসংস্থান সৃষ্টি করে বেকারত্ব দূর করতে চাই।” 

স্বাস্থ্যখাত প্রসঙ্গে তিনি বলেন, শিশুদের পাঁচ বছর পর্যন্ত এবং বৃদ্ধদের বিনা মূল্যে চিকিৎসা দেওয়া হবে। বিদেশ নয়, দেশের মাটিতেই উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হবে।

দুর্নীতিবিরোধী অবস্থান তুলে ধরে জামায়াত আমীর বলেন, লুণ্ঠনের টাকা উদ্ধার করে রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হবে। লাল, কালো বা সাদা টেলিফোন বুঝি না; কোনো তদবির চলবে না এবং আইন সবার জন্য সমান হবে। 

নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, “দেশ গড়তে হলে ‘হ্যাঁ’ ভোট দিতে হবে। আমরা জামায়াতের বিজয় চাই না, চাই ১৮ কোটি মানুষের বিজয়।”

নাটোর জেলা জামায়াতের আমীর অধ্যাপক মীর নুরুল ইসলামের সভাপতিত্বে জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াত মনোনীত প্রার্থী অধ্যাপক ইউনুস আলী, আবুল কালাম আজাদ ও আব্দুল হাকিম। এ সময় বক্তারা শাসক নয়, সেবক হওয়ার মানসিকতা নিয়ে জনগণের পাশে দাঁড়ানোর অঙ্গীকার করেন।

জনসভায় আরও বক্তব্য দেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম। এ ছাড়া জাগপার কেন্দ্রীয় সহসভাপতি রাশেদ খানসহ ১১ দলীয় জোটের শরিক দলগুলোর স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ইএইচ

Link copied!