ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

কাউনিয়ায় নির্বাচন সামনে রেখে যৌথ বাহিনীর টহল ও চেকপোস্ট জোরদার

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি

ফেব্রুয়ারি ৫, ২০২৬, ০৮:৪৫ পিএম

কাউনিয়ায় নির্বাচন সামনে রেখে যৌথ বাহিনীর টহল ও চেকপোস্ট জোরদার

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রংপুরের কাউনিয়া উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও অপরাধ দমনে সেনাবাহিনী, পুলিশ, র‍্যাব ও বিজিবির সমন্বয়ে যৌথ টহল কার্যক্রম জোরদার করা হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অংকন পালের নেতৃত্বে টেপামধুপুর ইউনিয়নের রাজিব, ভায়ারহাটসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় যৌথ বাহিনীর টহল ও চেকপোস্ট পরিচালনা করা হয়। এ সময় সন্দেহভাজন যানবাহন ও ব্যক্তিদের তল্লাশি করা হয়।

অস্থায়ী ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত মেজর সালাউদ্দিন জানান, ভোটের দিন শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে এবং ভোটকেন্দ্রের নিরাপত্তা জোরদার করতে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। সহিংসতা প্রতিরোধ ও যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় প্রস্তুতিও নেওয়া হয়েছে।

নির্বাচন ঘিরে এ ধরনের যৌথ টহল ও নিরাপত্তা কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

জেএইচআর

Link copied!