ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

নির্বাচন সামনে রেখে পঞ্চগড়ে বিজিবি ডিজির মতবিনিময়

পঞ্চগড়, প্রতিনিধি

পঞ্চগড়, প্রতিনিধি

ফেব্রুয়ারি ৫, ২০২৬, ০৮:৫৭ পিএম

নির্বাচন সামনে রেখে পঞ্চগড়ে বিজিবি ডিজির মতবিনিময়

আসন্ন দেশের জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সার্বিক আইনশৃঙ্খলা ও নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য পঞ্চগড়ের তেঁতুলিয়ায় মতবিনিময় সভা করেছেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার তেঁতুলিয়া সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে অস্থায়ী বিজিবি ক্যাম্পে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এতে বিজিবির রিজিওন কমান্ডার, পঞ্চগড়ের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা কাজী মো সায়েমুজ্জামান, পুলিশ সুপার রবিউল ইসলাম সহ জেলা নির্বাচন কর্মকর্তা, সেনাবাহিনী, পুলিশ, বিজিবি, র‍্যাব, আনসারের উর্ধ্বতন কর্মকতারা উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে বিজিবি সহ অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পারস্পরিক সামান্য ও দায়িত্ব বন্টন এবং কার্যকর নিরাপত্তা ব্যবস্থাপনা বিষয়ে সকলকে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

সভায় বিজিবি মহাপরিচালক তাঁর বক্তব্যে বলেন, বর্ডার গার্ড বাংলাদেশ একটি পেশাদার, শৃঙ্খলাবদ্ধ ও রাজনৈতিকভাবে সম্পূর্ণ নিরপেক্ষ বাহিনী হিসেবে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে অর্পিত সকল দায়িত্ব পালনে সম্পূর্ণরূপে প্রস্তুত রয়েছে। ভোটারগণ যেন নিরাপদ, শান্তিপূর্ণ ও শংকামুক্ত পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন সে লক্ষ্যে বিজিবি অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালন করবে।

তিনি আরও বলেন, দেশের ৪ হাজার ৪২৭ কিলোমিটার সীমান্ত এলাকা সম্পূর্ণ নিরাপদ রেখেই সারা দেশে ৪৯৫টি উপজেলার মধ্যে ৪৮৯টি উপজেলায় ৩৭ হাজারেরও অধিক বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। সীমান্তবর্তী ৬১টি উপজেলায় বিজিবি এককভাবে নির্বাচনী দায়িত্ব পালন করবে। এছাড়াও সারাদেশের ৩০০টি সংসদীয় আসনে ঝুঁকি বিবেচনায় বিজিবি মোবাইল ও স্ট্যাটিক ফোর্স হিসেবে দায়িত্বে নিয়োজিত থাকবে।

নির্বাচনকালীন দায়িত্ব পালনের জন্য বিজিবি সদস্যদের প্রয়োজনীয় প্রশিক্ষণ, বিশেষ ব্রিফিং, আইনানুগ দায়িত্ব পালনের নির্দেশনা, আচরণবিধি এবং পরিস্থিতি মোকাবিলায় বিশেষ অনুশীলন সম্পন্ন করা হয়েছে। ভোটকেন্দ্র, ব্যালট, নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা ও ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি যেকোনো উদ্ভূত পরিস্থিতিতে শান্ত, পেশাদার ও আইনসম্মতভাবে দায়িত্ব পালনের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে। জরুরি পরিস্থিতি মোকাবিলায় বিজিবি'র হেলিকপ্টারসহ কুইক রেসপন্স ফোর্স, র‍্যাপিড অ্যাকশন টিম, বিশেষায়িত কে-৯ ডগ স্কোয়াড, ড্রোন এবং বডি অন ক্যামেরা ব্যবহারের ব্যবস্থা রাখা হয়েছে।

বিজিবি মহাপরিচালক আরও বলেন, পঞ্চগড় জেলা একটি গুরুত্বপূর্ণ পর্যটন এবং সীমান্ত এলাকা। সীমান্তে চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ, মাদক ও অস্ত্র পাচারসহ সীমান্ত সংশ্লিষ্ট অপরাধ প্রতিরোধে বিজিবি অতিরিক্ত সতর্কতা ও তৎপরতার সাথে দায়িত্ব পালন করছে।

পরিশেষে বিজিবি মহাপরিচালক দৃঢ় প্রত্যাশা ব্যক্ত করেন যে, সরকার, নির্বাচন কমিশন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং জনগণের সম্মিলিত প্রচেষ্টায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্যভাবে অনুষ্ঠিত হবে। বর্ডার গার্ড বাংলাদেশ সংবিধান ও আইনের আলোকে অর্পিত দায়িত্ব সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে পালন অব্যাহত রাখবে।

এর আগে বিজিবি মহাপরিচালক হেলিকপ্টার যোগে তেঁতুলিয়া পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অবতরণ করেন। পরে গাড়িযোগে এসে সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে স্থাপিত বেস ক্যাম্প পরিদর্শন এবং বিজিবি সদস্যদের সাথে মতবিনিময় করেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

জেএইচআর

Link copied!