ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬
চরমোনাই পীর

দুর্নীতি ও দুঃশাসনের অবসান ছাড়া দেশের মানুষের মুক্তি সম্ভব নয়

বরগুনা প্রতিনিধি

বরগুনা প্রতিনিধি

ফেব্রুয়ারি ৬, ২০২৬, ০৭:৩৭ পিএম

দুর্নীতি ও দুঃশাসনের অবসান ছাড়া দেশের মানুষের মুক্তি সম্ভব নয়

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বরগুনা-১ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার সকাল ১০টায় আমতলী পৌরসভা চত্বরে আয়োজিত এ জনসভায় বরগুনা-১ আসনের বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন থেকে আগত বিপুলসংখ্যক নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষের অংশগ্রহণে পুরো এলাকা জনসমুদ্রে পরিণত হয়।

ইসলামী আন্দোলন বাংলাদেশ বরগুনা জেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত এ জনসভায় প্রধান অতিথি ছিলেন দলটির আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই)।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দীর্ঘদিন ধরে দেশের মানুষ দুর্নীতি, দুঃশাসন ও অবিচারের শিকার। রাষ্ট্র পরিচালনায় নৈতিকতা ও আল্লাহভীতির অভাবের কারণেই সমাজে খুন, ধর্ষণ, লুটপাটসহ নানা অপরাধ ভয়াবহভাবে বৃদ্ধি পেয়েছে। দুর্নীতি ও দুঃশাসনের অবসান ছাড়া এ দেশের মানুষের প্রকৃত মুক্তি সম্ভব নয়।

তিনি বলেন, অনেকেই সোনার বাংলা, সবুজ বাংলা কিংবা ডিজিটাল বাংলার স্বপ্ন দেখিয়েছে। আমরা সে ভাষায় কথা না বললেও ইনশাআল্লাহ দেশের ১৮ কোটি মানুষের মুখে হাসি ফোটাতে চাই। ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতার রাজনীতিতে নয়, বরং কুরআন সুন্নাহভিত্তিক ন্যায়বিচার, সুশাসন ও কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার রাজনীতিতে বিশ্বাস করে। জনগণকে হাতপাখা প্রতীকে আস্থা রাখার আহ্বান জানান তিনি।

পীর সাহেব চরমোনাই অভিযোগ করে বলেন, বারবার জনগণের ভোটাধিকার হরণ করা হয়েছে, নির্বাচন ব্যবস্থা প্রশ্নবিদ্ধ হয়েছে। জনগণের অধিকার ফিরিয়ে দিতে হলে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে হবে। বরগুনা জেলায় দুটি সংসদীয় আসন রয়েছে। এর মধ্যে বরগুনা-১ আসনে হাতপাখার বিজয় নিয়ে আমরা দৃঢ় আশাবাদী। মরহুম পীর সাহেব চরমোনাই বলতেন, দক্ষিণাঞ্চলে হাতপাখার বিজয়ধ্বনি বঙ্গোপসাগরের তীর থেকেই শুরু হবে।

অন্য প্রার্থীদের উদ্দেশে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, কেউ যেন ভোটকেন্দ্র দখল বা সন্ত্রাসী কর্মকাণ্ডের চেষ্টা না করেন। আমাদের কর্মীরা শান্ত হলেও প্রয়োজন হলে প্রতিরোধ জানাতে জানে।

সংখ্যালঘু সম্প্রদায়ের উদ্দেশে তিনি বলেন, চরমোনাইয়ের ইতিহাস দেখলে জানা যাবে সেখানে সংখ্যালঘুরা মায়ের কোলের মতো নিরাপদে আছে। চব্বিশের অভ্যুত্থানের পর যখন অনেকে দখলদারিতে মত্ত ছিল, তখন ইসলামী আন্দোলন বাংলাদেশ সারাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে পাহারায় ছিল। হাতপাখা বিজয়ী হলে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধসহ সব ধর্মের মানুষ সর্বোচ্চ নিরাপত্তা ও অধিকার ভোগ করবে।

জনসভায় সভাপতিত্ব করেন বরগুনা-১ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা মাহমুদুল হোসাইন ওয়ালীউল্লাহ (পীর সাহেব কেওড়াবুনিয়া)। সভাপতির বক্তব্যে তিনি বলেন, আমি শাসক হতে চাই না, আপনাদের খাদেম হতে চাই। আপনারা আমাকে সমর্থন ও সাহস দিলে এলাকার উন্নয়ন, ন্যায়বিচার প্রতিষ্ঠা ও মানুষের মৌলিক অধিকার রক্ষায় কাজ করব। 

তিনি নদীর ওপর সেতু নির্মাণ, বরগুনা সদর হাসপাতালকে ৫০০ শয্যায় উন্নীত করা এবং বন্যা ও নদীভাঙন রোধে টেকসই ব্যবস্থা গ্রহণের প্রতিশ্রুতি দেন।

জনসভায় ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন ও অধ্যাপক মাহবুবুর রহমান, কেন্দ্রীয় সহ প্রচার ও দাওয়াহ সম্পাদক মাওলানা কেএম শরীয়াতুল্লাহ, বরগুনা-২ আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা মিজানুর রহমান কাসেমী, কেন্দ্রীয় নির্বাচন মনিটরিং টিমের সদস্য মুফতি হাবিবুর রহমান মিছবাহ, বরগুনা জেলা উপদেষ্টা মাওলানা ওমর ফারুক জিহাদী এবং জেলা সেক্রেটারি মাওলানা আব্দুস শাকুর বক্তব্য দেন। 

দুর্নীতিমুক্ত শাসনব্যবস্থা, ন্যায়বিচার, সুশাসন ও মানবিক বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আয়োজিত এ জনসভাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

ইএইচ

Link copied!