ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

গোদাগাড়ীতে অধ্যাপক মুজিবুর রহমানের নির্বাচনী গণসংযোগ

আব্দুল খালেক, গোদাগাড়ী (রাজশাহী)

আব্দুল খালেক, গোদাগাড়ী (রাজশাহী)

ফেব্রুয়ারি ৭, ২০২৬, ০৩:১৯ পিএম

গোদাগাড়ীতে অধ্যাপক মুজিবুর রহমানের নির্বাচনী গণসংযোগ

রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের নির্বাচনী এলাকায় গণসংযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান। 

শনিবার সকাল ১০টার দিকে গোদাগাড়ী পৌরসভার ডাইংপাড়া, মহিশালবাড়ী ও হাটপাড়াসহ বিভিন্ন এলাকায় তিনি এ গণসংযোগ করেন।

নির্বাচনী প্রচারণায় অধ্যাপক মুজিবুর রহমান প্রতিটি মানুষের দ্বারে দ্বারে গিয়ে গোলাপ ফুল হাতে দিয়ে ‘হ্যাঁ’ ভোটের প্রচারণা চালান এবং ন্যায় ও ইনসাফের পক্ষে সমর্থন চান। 

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা আমির অধ্যাপক আব্দুল খালেক, ওবাইদুল্লাহ ও শহিদুল্লাহসহ জামায়াতের নেতৃবৃন্দ। এ ছাড়া ১১ দলীয় জোটের কয়েক শ নেতা-কর্মী গণসংযোগে অংশ নেন।

গণসংযোগকালে অধ্যাপক মুজিবুর রহমান বলেন, পরিবর্তনের যে জোয়ার বইছে, তাতে প্রতিটি মানুষ আধিপত্যবাদবিরোধী, চাঁদাবাজ ও দুর্নীতিমুক্ত ন্যায়ভিত্তিক রাষ্ট্র বিনির্মাণ করতে চায়। এ কাজটি বাংলাদেশ জামায়াতে ইসলামী ছাড়া আর কারও দ্বারা সম্ভব নয়। তিনি আল কুরআনের আলো ঘরে ঘরে জ্বালানোর আহ্বান জানান।

ইএইচ

Link copied!