ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

নারীদের জন্য আলাদা শিল্পকারখানা গড়ে তোলার ঘোষণা বিএনপি প্রার্থীর

আব্দুল মজিদ, নাটোর 

আব্দুল মজিদ, নাটোর 

ফেব্রুয়ারি ৮, ২০২৬, ১০:০৯ এএম

নারীদের জন্য আলাদা শিল্পকারখানা গড়ে তোলার ঘোষণা বিএনপি প্রার্থীর

নাটোর-১ আসনে ধানের শীষ প্রতীক মনোনীত প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল বলেছেন, “আগামীর বাংলাদেশ হবে মানবিক বাংলাদেশ, গণতান্ত্রিক বাংলাদেশ—তারেক রহমানের বাংলাদেশ।”

নারীদের উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, “লালপুর ও বাগাতিপাড়ার উন্নয়নে নারীদের অর্থনৈতিক ক্ষমতায়নের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে। নারীদের জন্য আলাদা শিল্পকারখানা স্থাপন করা হবে, যেখানে শুধুমাত্র মা-বোনেরা কাজ করার সুযোগ পাবেন।”

শনিবার বিকেলে বাগাতিপাড়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত জনসভায় প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন। নাটোরের বাগাতিপাড়ায় উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে এ নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়। 

তিনি বলেন, “১৯৭১ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত বাংলাদেশের যে রাজনৈতিক বাস্তবতা ছিল, ২০২৬ সালের পর বাংলাদেশ একটি পরিবর্তিত বাংলাদেশ হিসেবে সামনের দিকে এগিয়ে যাবে। এই পরিবর্তিত বাংলাদেশের প্রতীক হচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।”

ব্যারিস্টার পুতুল আরও বলেন, “সারাদেশে পরিবর্তনের যে ঢেউ শুরু হয়েছে, তারই অংশ হিসেবে ধানের শীষ প্রতীক আজ আমার হাতে তুলে দেওয়া হয়েছে। লালপুর–বাগাতিপাড়ার উন্নয়নই হবে আমাদের মূল অগ্রাধিকার।”

জনসভায় সভাপতিত্ব করেন বাগাতিপাড়া উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক মেয়র মোহাম্মদ মোশারফ হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ শাহীন খালেক।

বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন নাটোর জেলা বিএনপির সদস্য সচিব মোহাম্মদ আসাদুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান খান বাবলু চৌধুরী, মিজানুর রহমান ডিউক, জেলা বিএনপির সদস্য মোহাম্মদ হাফিজুর রহমান ও মোহাম্মদ তারিকুল ইসলাম।

জনসভায় আরও উপস্থিত ছিলেন বাগাতিপাড়া উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. হাফিজুর রহমানসহ উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

নির্বাচনী জনসভার সঞ্চালনার দায়িত্ব পালন করেন বাগাতিপাড়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ নিকবার হোসেন ও তোফাজ্জল হোসেন মিঠু। সভায় বক্তারা ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে দেশ ও এলাকার উন্নয়নে ভূমিকা রাখার জন্য ভোটারদের প্রতি আহ্বান জানান।

এএন

Link copied!