ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

কেন্দুয়ায় বিএনপির ২৭ নেতাকে অব্যাহতি 

আশরাফ গোলাপ, কেন্দুয়া (নেত্রকোণা)

আশরাফ গোলাপ, কেন্দুয়া (নেত্রকোণা)

ফেব্রুয়ারি ৮, ২০২৬, ১০:৫৬ এএম

কেন্দুয়ায় বিএনপির ২৭ নেতাকে অব্যাহতি 

নেত্রকোনার কেন্দুয়ায় দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে আরো ২৭ নেতাকে অব্যাহতি প্রদান করা হয়েছে। 

শনিবার সন্ধ্যায় কেন্দুয়া উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদিন ভূঞা ও সাধারণ সম্পাদক মুজিবুর রহমান মজনুর সই করা ২৭ জন বিএনপি নেতাকে অব্যাহতির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

অব্যাহতিপ্রাপ্ত ২৭ নেতাগণ হলেন- উপজেলার দলপা ইউনিয়ন বিএনপির দপ্তর সম্পাদক আব্দুল হাসেম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক শফিক, ১নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জজ মিয়া, ২নং ওয়ার্ডের সদস্য আবুল মিয়া, আবুল হাসেম মেম্বার, সাইদুল হক মেম্বার, ৪নং ওয়ার্ডের সদস্য হাবিবুর রহমান তালুকদার, ৫নং ওয়ার্ডের সদস্য আব্দুল মোতালিব, ৭নং ওয়ার্ডের সদস্য সাইফুল ইসলাম নয়ন, সৈয়দ উসমান গণি দুলু, ৮নং ওয়ার্ডের সদস্য আব্দুল মোতালিব, ৭নং ওয়ার্ডের সদস্য নজরুল ইসলাম মন্ডল, ৯নং ওয়ার্ডের সভাপতি গোলাম মোস্তফা, সদস্য নূর মোহাম্মদ স্বপন, উপজেলার সান্দিকোনা ইউনিয়ন বিএনপির সদস্য মো. ফজলু মিয়া, মো. আতিকুর রহমান ভূঞা, মো.আব্দুল লতিফ, মো. আসাদুজ্জামান বাবুল, মো.আবুল বাশার, মো. ইদ্রিস মিয়া (ইদু), অত্র ইউনিয়নের ২নং বিএনপির সাধারণ সম্পাদক মো. হলুদ মিয়া, ৬নং ওয়ার্ডের সদস্য মো. আব্দুল হেকিম, ১নং ওয়ার্ডের সদস্য মো. হাদিছ মিয়া, ৮নং ওয়ার্ডের সদস্য মো. মল্লিক মিয়া, নওপাড়া ইউনিয়ন বিএনপির সদস্য মো. বাহার উদ্দিন, রিয়াজ উদ্দিন ও কামরুজ্জামান কনক। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় সিদ্ধান্ত অমান্য করে সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার জন্য তাদেরকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে।

এ ব্যাপারে কেন্দুয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মজিবুর রহমান মজনু বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে ২৭ নেতাকে অব্যাহতি প্রদান করা হয়েছে।

এএন

Link copied!