ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২০ জুলাই, ২০২৬

শিবরাম আদর্শ পাবলিক স্কুলে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

মিজানুর রহমান মিজান, লালমনিরহাট

মিজানুর রহমান মিজান, লালমনিরহাট

ফেব্রুয়ারি ৮, ২০২৬, ০৪:৪৪ পিএম

শিবরাম আদর্শ পাবলিক স্কুলে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশে লালমনিরহাটের শিবরাম আদর্শ পাবলিক স্কুলে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এতে বিদ্যালয়ের চার শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।

রোববার দুপুরে শিবরাম আদর্শ পাবলিক স্কুল প্রাঙ্গণে পেট্রা প্রডাকস হাইসের উদ্যোগে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রাথমিক ও মাধ্যমিক শাখার বিভিন্ন গ্রুপে ভাগ করে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, শিবরাম আদর্শ পাবলিক স্কুলের প্রতিষ্ঠাতা ও পরিচালক রাশেদুল ইসলাম রাশেদ, বিদ্যালয়ের সহকারী শিক্ষকবৃন্দ, অভিভাবকরা এবং পেট্রা প্রডাকস হাইস-এর প্রতিনিধি ইয়াসমিন বেগম মিনু।

প্রতিযোগিতা শেষে বিভিন্ন গ্রুপের মোট ৩৭ জন বিজয়ী শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও সৃজনশীলতা বাড়াতে নিয়মিত এমন আয়োজন করা হয়। এতে শিশুদের আত্মবিশ্বাস বৃদ্ধি পায়।

পেট্রা প্রডাকস হাইস-এর প্রতিনিধি ইয়াসমিন বেগম মিনু বলেন, শিশুদের সৃজনশীলতায় অনুপ্রেরণা দিতে এ উদ্যোগের অংশ হতে পেরে তারা আনন্দিত। ভবিষ্যতেও এ ধরনের শিক্ষামূলক ও সৃজনশীল কার্যক্রমে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

ইএইচ

Link copied!