ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

বাঁশের সাঁকোর নিচে বসে জাপা প্রার্থীর নির্বাচনী ইশতেহার ঘোষণা

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুর প্রতিনিধি

ফেব্রুয়ারি ৮, ২০২৬, ০৫:৪৭ পিএম

বাঁশের সাঁকোর নিচে বসে জাপা প্রার্থীর নির্বাচনী ইশতেহার ঘোষণা

ফরিদপুর-৪ (ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন) আসনের জাতীয় পার্টি মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুফতি রায়হান জামিল বাঁশের সাঁকোর নিচে বসে নিজের নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন।

রোববার বিকেল সাড়ে চারটার দিকে ফরিদপুরের সদরপুর উপজেলার আকোটেরচর বাজার এলাকায় এ ব্যতিক্রমী আয়োজন করা হয়। স্থানীয় জনগণের কষ্ট ও বাস্তবতাকে সামনে রেখে এ ইশতেহার ঘোষণা করেন তিনি।

ইশতেহারে রায়হান জামিল উল্লেখ করেন, নির্বাচিত হলে প্রতি মাসে প্রাপ্ত সরকারি বেতন গরিব ও দুঃখীদের মাঝে বিতরণ করবেন। এ ছাড়া সরকারি বরাদ্দের পূর্ণাঙ্গ হিসাব প্রত্যেক মাসে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ, এমপির সঙ্গে সরাসরি যোগাযোগের জন্য হটলাইন চালু এবং বেকারদের জন্য ফ্রি কম্পিউটার ও ফ্রিল্যান্সিং কোর্স চালু করার প্রতিশ্রুতি দেন তিনি। ইমাম ও মুয়াজ্জিনদের স্বাবলম্বী করতে প্রশিক্ষণ ও ভাতার ব্যবস্থাও রয়েছে তাঁর ইশতেহারে।

এ ছাড়া হিজড়া ও বেদে সম্প্রদায়ের বাসস্থান ও কর্মসংস্থান নিশ্চিত করা, ফরিদপুর-৪ আসনকে বেকারমুক্ত করা, নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য স্থায়ী আবাসন, আধুনিক পার্ক ও স্টেডিয়াম নির্মাণ এবং জনগণের চাহিদা অনুযায়ী রাস্তা, ব্রিজ ও শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলার প্রতিশ্রুতি দেন তিনি।

ইশতেহারে আরও রয়েছে গোপালপুর-মৈনুট নৌরুটে ফেরি চালু, প্রবাসীদের জন্য কারিগরি প্রশিক্ষণ, দরিদ্র গর্ভবতী মায়েদের জন্য ফ্রি অ্যাম্বুলেন্স সার্ভিস, কৃষকদের বিনা সুদে ঋণ এবং চাঁদাবাজি ও দুর্নীতি নির্মূলে কঠোর অবস্থান।

মুফতি রায়হান জামিল বলেন, ‘রাজনীতি হবে সাধারণ মানুষের অধিকার আদায় ও জীবনমান উন্নয়নের হাতিয়ার, ক্ষমতার অপব্যবহারের মাধ্যম নয়। এটি শুধু প্রতিশ্রুতি নয় বরং সাধারণ মানুষের পাশে থাকার একটি দৃঢ় বার্তা।’

ইএইচ

Link copied!