ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

গাইবান্ধা-৩ আসনে বিএনপি প্রার্থীর ৭৫ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা

মনিরুজ্জামান মিথুন, পলাশবাড়ী (গাইবান্ধা)

মনিরুজ্জামান মিথুন, পলাশবাড়ী (গাইবান্ধা)

ফেব্রুয়ারি ৮, ২০২৬, ০৬:২৫ পিএম

গাইবান্ধা-৩ আসনে বিএনপি প্রার্থীর ৭৫ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাইবান্ধা-৩ (পলাশবাড়ী-সাদুল্লাপুর) আসনের বিএনপির প্রার্থী অধ্যাপক ডা. সৈয়দ মইনুল হাসান সাদিক তার ৭৫ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন। 

উন্নত, সমৃদ্ধ ও নিরাপদ পলাশবাড়ী-সাদুল্লাপুর গঠনের লক্ষ্য নিয়ে আজ রোববার বিকেলে পলাশবাড়ী পৌর শহরের নিজ বাসভবনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

ইশতেহারে অপরাধ দমন, কর্মসংস্থান সৃষ্টি, সামাজিক নিরাপত্তা, মানবাধিকার সংরক্ষণ এবং পরিবেশবান্ধব উন্নয়নের সুস্পষ্ট রূপরেখা তুলে ধরা হয়। 

ডা. সাদিক বলেন, নির্বাচিত হলে এলাকায় ইভ টিজিং, মাদক, চুরি, ছিনতাই ও সন্ত্রাস নির্মূলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে বিশেষ হেল্পলাইন চালু এবং নিয়মিত গণশুনানির মাধ্যমে জবাবদিহি নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন তিনি।

কর্মসংস্থান ও অর্থনৈতিক উন্নয়নের অংশ হিসেবে যুব ও নারীদের জন্য প্রশিক্ষণ, ক্ষুদ্র উদ্যোক্তা উন্নয়ন, কৃষিতে আধুনিক প্রযুক্তির প্রয়োগ এবং কৃষিপণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করার কথা বলা হয়েছে। এ ছাড়া শ্রমিক কল্যাণ কার্ড চালু, প্রবাসী শ্রমিকদের জন্য বিশেষ সহায়তা সেল গঠন এবং ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের সহজ ঋণ সুবিধার প্রতিশ্রুতি ইশতেহারে অন্তর্ভুক্ত রয়েছে।

সামাজিক নিরাপত্তা ও মানবাধিকার অংশে প্রতিটি দরিদ্র পরিবারের জন্য সামাজিক নিরাপত্তা কার্ড, খাদ্য সহায়তা ও বাসস্থান নিশ্চিত করার পরিকল্পনা তুলে ধরা হয়। সংখ্যালঘু সম্প্রদায়ের জানমাল ও ধর্মীয় নিরাপত্তা, প্রতিবন্ধীদের অধিকার সুরক্ষা এবং নারী-পুরুষের সমতা প্রতিষ্ঠায় কার্যকর উদ্যোগ নেওয়ার ঘোষণা দেওয়া হয়। পরিবেশ রক্ষায় নদী-খাল খনন ও বর্জ্য ব্যবস্থাপনার ওপরও গুরুত্ব দিয়েছেন তিনি।

ইশতেহার ঘোষণা শেষে ডা. সৈয়দ মইনুল হাসান সাদিক বলেন, ‘আপনাদের ভোট ও সমর্থন পেলে পলাশবাড়ী-সাদুল্লাপুরকে একটি নিরাপদ, মানবিক ও আধুনিক জনপদে রূপান্তর করব।’ তিনি নির্বাচিত হলে সাদুল্লাপুরে পৌরসভা বাস্তবায়ন, নলডাঙ্গায় পুলিশ ফাঁড়ি ও পলাশবাড়ীতে ট্রমা সেন্টার স্থাপনের প্রতিশ্রুতি দেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি সভাপতি আব্দুস সামাদ মন্ডল, সাধারণ সম্পাদক আবু আলা মওদুদ, পৌর বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ ও সাধারণ সম্পাদক মোশফেকুর রহমান রিপনসহ অন্যান্য নেতা-কর্মী। সংবাদ সম্মেলন শেষে ডা. সাদিক নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে পৌর শহরের বিভিন্ন স্থানে নির্বাচনী ইশতেহারের হ্যান্ডবিল বিতরণ করেন

ইএইচ

Link copied!