ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ভোটকেন্দ্রে কেউ অপকর্মের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: নেত্রকোণার এসপি

গোলাম কিবরিয়া সোহেল, নেত্রকোণা

গোলাম কিবরিয়া সোহেল, নেত্রকোণা

ফেব্রুয়ারি ৮, ২০২৬, ০৮:১৪ পিএম

ভোটকেন্দ্রে কেউ অপকর্মের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: নেত্রকোণার এসপি

ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের পর দেশের মানুষ শান্তিপূর্ণ পরিবেশে ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছে বলে মন্তব্য করেছেন নেত্রকোণার পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম। 

তিনি বলেন, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠানের জন্য সরকারের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।

রোববার বিকেলে নেত্রকোণা পুলিশ লাইনস মাঠে নির্বাচনী নিরাপত্তামূলক ব্যবস্থা সংক্রান্ত ব্রিফিং প্যারেড শেষে সাংবাদিকদের এসব কথা বলেন পুলিশ সুপার। 

তিনি ভোটারদের আহ্বান জানিয়ে বলেন, ‘আপনারা নির্বিঘ্নে ভোটকেন্দ্রে আসবেন এবং পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে নিরাপদে বাড়ি ফিরবেন। কেন্দ্রে আসা-যাওয়ার পথে বা ভেতরে কেউ অপকর্মের চেষ্টা করলে তা কঠোর হস্তে দমন করা হবে।’

পুলিশ সুপার জানান, নেত্রকোণা জেলায় পাঁচটি সংসদীয় আসনে মোট ৬৭৬টি ভোটকেন্দ্রের মধ্যে ১১০টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এসব ঝুঁকিপূর্ণ কেন্দ্রে পুলিশের বডিওর্ন ক্যামেরা থাকবে। কেউ বিশৃঙ্খলা করতে চাইলে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

নির্বাচনী নিরাপত্তায় জেলায় ১৮৯০ জন পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে বলে জানান পুলিশ সুপার। এ ছাড়া মাঠে আনসার, বিজিবি, র‍্যাব ও সেনাবাহিনীর পাশাপাশি ভ্রাম্যমাণ আদালত পরিচালনার জন্য ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন।

ব্রিফিং প্যারেডে উপস্থিত ছিলেন, শেরপুর ইন-সার্ভিসিং ট্রেনিং সেন্টারের পুলিশ সুপার মোহাম্মদ ফখরুজ্জামান জুয়েল, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) রেজওয়ান আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) হাফিজুল ইসলাম এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) স্বজল কুমার সরকারসহ অন্যান্য কর্মকর্তারা।

ইএইচ

Link copied!