ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

জাতীয় নির্বাচন ঘিরে বোদায় যৌথ বাহিনীর মহড়া

মো. মাহমুদুল হাসান বাবু, পঞ্চগড়

মো. মাহমুদুল হাসান বাবু, পঞ্চগড়

ফেব্রুয়ারি ৯, ২০২৬, ০৫:০৬ পিএম

জাতীয় নির্বাচন ঘিরে বোদায় যৌথ বাহিনীর মহড়া

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল এবং সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনী পরিবেশ নিশ্চিতে পঞ্চগড়ের বোদায় সেনাবাহিনী ও প্রশাসনের নেতৃত্বে যৌথ বাহিনীর মহড়া অনুষ্ঠিত হয়েছে।

সোমবার আয়োজিত এ মহড়ায় অংশ নেয় সেনাবাহিনী, পুলিশ, র‍্যাব-১৩, বিজিবি ও আনসারসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। 

বোদা সরকারি পাইলট মডেল স্কুল অ্যান্ড কলেজ মাঠে সেনাবাহিনীর বোদা ক্যাম্প কমান্ডার মেজর আসিফ আহমেদের নেতৃত্বে নির্বাচনী আইনশৃঙ্খলা বিষয়ে ব্রিফিং ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।

পরে সেনাবাহিনীর ক্যাপ্টেন ফরহাদ অর রশিদের নেতৃত্বে যৌথ বাহিনীর একটি গাড়িবহর বোদা পৌর সদরসহ সাকোয়া, পাঁচপীর, ময়দানদিঘী ও বেংহারী বনগ্রাম ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

টহল শেষে জানানো হয়, সাধারণ মানুষ যাতে নির্ভয়ে ও নির্বিঘ্নে ভোটকেন্দ্রে যেতে পারেন, সেজন্য এ কার্যক্রম অব্যাহত থাকবে।

সেনাবাহিনী সূত্রে জানা যায়, এ ধরনের মহড়া ও ব্রিফিংয়ের মাধ্যমে নির্বাচনী দায়িত্ব এবং অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ পরিবেশ নিশ্চিতে যৌথ বাহিনীর সক্ষমতা আরও জোরদার করা হচ্ছে। বোদা উপজেলায় নির্বাচনের সময় শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে সেনাবাহিনীসহ সকল বাহিনী সর্বোচ্চ প্রস্তুত রয়েছে। এ তৎপরতা সাধারণ মানুষের মাঝে আস্থা বাড়াবে এবং নির্বাচনকে গ্রহণযোগ্য করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

নির্বাচনকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলার প্রস্তুতি হিসেবে এ মহড়া আয়োজন করা হয়।

ইএইচ

Link copied!