ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬
জি কে গউছ

আমি শাসক নয়, একজন সেবক হয়ে কাজ করতে চাই

আব্দুল কাদির, হবিগঞ্জ

আব্দুল কাদির, হবিগঞ্জ

ফেব্রুয়ারি ৯, ২০২৬, ০৯:১২ পিএম

আমি শাসক নয়, একজন সেবক হয়ে কাজ করতে চাই

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব জি কে গউছ বলেছেন, তিনি জনগণের শাসক নয় বরং আজীবন সেবক হিসেবে কাজ করতে চান। 

সোমবার বিকেলে হবিগঞ্জ পৌরসভা মাঠে আয়োজিত এক বিশাল নির্বাচনী জনসভায় তিনি এ কথা বলেন।

বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও হবিগঞ্জ পৌরসভার তিনবারের সাবেক এই মেয়র বলেন, পৌরসভার দায়িত্ব পালনকালে তিনি কোনো বেতন বা সম্মানী গ্রহণ করেননি। এমনকি এক টাকারও দুর্নীতি বা অনিয়ম তাঁকে স্পর্শ করতে পারেনি। জনসেবাকে তিনি ইবাদত হিসেবে দেখেন বলেই জেলখানায় থাকাকালীনও জনগণ তাঁকে বিপুল ভোটে মেয়র নির্বাচিত করেছিল।

জনসভায় জি কে গউছ তাঁর পূর্বের উন্নয়নমূলক কর্মকাণ্ডের কথা স্মরণ করে বলেন, মেয়র থাকাকালে তিনি শহরের সরু রাস্তাগুলোকে ৫০-৬০ ফুট চওড়া করেছেন। এ ছাড়া ব্রীজ, কালভার্ট ও হাসপাতাল নির্মাণসহ আধুনিক হবিগঞ্জ গড়ার যে ভিত্তি তিনি তৈরি করেছিলেন, এবার সংসদ সদস্য নির্বাচিত হলে সেই কাজকে আরও পূর্ণতা দেবেন।

তিনি আবেগাপ্লুত হয়ে বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমান তাঁকে নিজের সন্তানের মতো স্নেহ করতেন। তাঁদের সহযোগিতায় তিনি হবিগঞ্জের উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করতে পেরেছিলেন। আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে তাঁকে বিজয়ী করলে হবিগঞ্জকে একটি অত্যাধুনিক ও পরিকল্পিত শহরে পরিণত করার প্রতিশ্রুতি দেন তিনি।

হবিগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি ইসলাম তরফদার তনুর সভাপতিত্বে আয়োজিত এই জনসভায় কয়েক হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষের ঢল নামে। মাঠের কানায় কানায় পূর্ণ হওয়া জনসমুদ্রের উদ্দেশ্যে জি কে গউছ বলেন, সাধারণ মানুষের ভালোবাসাই তাঁর একমাত্র রাজনৈতিক পুঁজি।

সভায় উপস্থিত বক্তারা ভোটারদের নির্ভয়ে কেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান। তাঁরা বলেন, হবিগঞ্জের উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা এবং জনগণের প্রকৃত সেবা নিশ্চিত করতে জি কে গউছের বিকল্প নেই।

জেএইচআর

Link copied!