ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

নিতপুর সীমান্তে বিজিবির অভিযান, মাদকসহ যুবক আটক

পোরশা (নওগাঁ) প্রতিনিধি

পোরশা (নওগাঁ) প্রতিনিধি

ফেব্রুয়ারি ১০, ২০২৬, ০৪:৫৫ পিএম

নিতপুর সীমান্তে বিজিবির অভিযান, মাদকসহ যুবক আটক

নওগাঁর পোরশা উপজেলার নিতপুর সীমান্তে ভারতীয় নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

মঙ্গলবার ভোর ৩টার দিকে ১৬ বিজিবি’র নিতপুর বিওপির একটি টহল দল অভিযান চালিয়ে তাঁকে আটক করে।

বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত মেইন পিলার ২৩১ থেকে প্রায় ৪ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে হরিপুর বাজারের তিন রাস্তার মোড়ে এই অভিযান চালানো হয়। হাবিলদার মো. মনিরুল ইসলামের নেতৃত্বে বিজিবি’র বিশেষ দল চোরাচালান বিরোধী এই অভিযান পরিচালনা করে।

অভিযানে ২০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মো. মামুন (২৭) নামে এক যুবককে আটক করা হয়। আটক মামুন সাপাহার উপজেলার বাত চহেরা গ্রামের মতিউর রহমানের ছেলে। এ সময় মো. হামিদুর রহমান (২৫) নামে পোরশা উপজেলার এক যুবক পালিয়ে যেতে সক্ষম হন।

১৬ বিজিবি’র পক্ষ থেকে জানানো হয়েছে, পলাতক আসামিকে শনাক্ত করা হয়েছে এবং তাঁকে ধরতেও চেষ্টা চলছে। আটককৃত মাদকদ্রব্য ও আসামিকে পোরশা থানায় হস্তান্তর করার প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে।

সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি’র এ ধরনের কঠোর নজরদারি এবং নিয়মিত টহল অব্যাহত থাকবে বলে বিজিবি’র সংশ্লিষ্ট কর্মকর্তারা নিশ্চিত করেছেন।

জেএইচআর

Link copied!