ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

নারায়ণগঞ্জে নির্বাচনে ২১৯৬ পুলিশ সদস্য মোতায়েন, ব্রিফিং প্যারেডে এসপি

জুবেল হাসান রানেল, নারায়ণগঞ্জ

জুবেল হাসান রানেল, নারায়ণগঞ্জ

ফেব্রুয়ারি ১০, ২০২৬, ০৬:০২ পিএম

নারায়ণগঞ্জে নির্বাচনে ২১৯৬ পুলিশ সদস্য মোতায়েন, ব্রিফিং প্যারেডে এসপি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা পুলিশের বিশেষ ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার পুলিশ লাইন্স মাঠে জেলার ৭টি থানার নির্বাচনী ডিউটিতে নিয়োজিত সদস্যদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী।

পুলিশ সুপার জানান, এবারের নির্বাচনে নারায়ণগঞ্জের ৫টি নির্বাচনী আসনে মোট ২ হাজার ১৯৬ জন পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন। জেলার ৭৯৭টি ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের পাশাপাশি ৮১টি মোবাইল পার্টি, ১৪টি স্ট্রাইকিং পার্টি এবং ১১টি স্ট্যান্ডবাই পার্টি মাঠে থাকবে।

নিরাপত্তা ব্যবস্থা জোরদারে প্রতিটি ভোটকেন্দ্র সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে। এর মধ্যে গুরুত্বপূর্ণ ৪৫১টি কেন্দ্রের দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের কাছে 'বডি অন ক্যামেরা' থাকবে, যা সরাসরি মনিটর করা হবে। কর্মকর্তাদের তদারকিতে থাকবেন ৬ জন অতিরিক্ত পুলিশ সুপার ও ১ জন সহকারী পুলিশ সুপার।

এসপি মিজানুর রহমান মুন্সী বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় জেলায় এখন পর্যন্ত কোনো সহিংসতা ঘটেনি। ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারেন এবং কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে জন্য পুলিশকে আরও তৎপর থাকতে হবে।

তিনি উপস্থিত সকল সদস্যকে সততা, নিষ্ঠা, নিরপেক্ষতা ও পেশাদারিত্ব বজায় রেখে নির্বাচনী দায়িত্ব পালন করার কঠোর নির্দেশ প্রদান করেন। বিশেষ করে ভোটকেন্দ্রের শৃঙ্খলা রক্ষায় কোনো প্রকার শিথিলতা প্রদর্শন করা হবে না বলে তিনি সতর্ক করেন।

ব্রিফিং প্যারেডে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি ডিএমপি ও এপিবিএন থেকে আগত পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। নির্বাচনের দিন পর্যন্ত এই বিশেষ নিরাপত্তা বলয় বজায় থাকবে বলে পুলিশের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।

জেএইচআর

Link copied!