ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

ভূমিকম্পে কাঁপলো সিলেট

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

ফেব্রুয়ারি ১০, ২০২৬, ০৬:১৮ পিএম

ভূমিকম্পে কাঁপলো সিলেট

বাংলাদেশ ও ভারতের সীমান্তবর্তী এলাকায় মাঝারি মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়েছে। মঙ্গলবার বিকেল ৫টা ৩২ মিনিটে দেশের উত্তর-পূর্বাঞ্চল বিশেষ করে সিলেট অঞ্চলে এই কম্পন অনুভূত হয়।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)-এর তথ্যমতে, রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৪.০০। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল সিলেটের গোয়াইনঘাট উপজেলার গুরুকচি গ্রামের আশপাশে।

ভূমিকম্পটি কত সময় স্থায়ী ছিল সে সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি। তবে হঠাৎ এই কম্পনে স্থানীয় বাসিন্দাদের মধ্যে কিছুটা আতঙ্ক ছড়িয়ে পড়ে। এখন পর্যন্ত এই ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

এর আগে গত শনিবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে বাংলাদেশের উত্তরাঞ্চল ও পার্শ্ববর্তী ভারতের সিকিম রাজ্যে ৪.৬ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছিল। সেই কম্পন নেপাল, চীন ও ভুটানের কিছু অংশেও অনুভূত হয়।

বিশেষজ্ঞদের মতে, গত কয়েকদিন ধরে হিমালয় পাদদেশীয় অঞ্চলে ঘনঘন মৃদু ও মাঝারি কম্পন অনুভূত হচ্ছে। এই ধারাবাহিকতায় আজকের কম্পনটি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আবহাওয়া অফিস ও সংশ্লিষ্ট দপ্তরগুলো পরিস্থিতির ওপর নজর রাখছে।

জেএইচআর

Link copied!