ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

শালিখায় খালের কচুরিপানা থেকে অজ্ঞাত লাশের অংশবিশেষ উদ্ধার

মিরাজ আহমেদ, মাগুরা

মিরাজ আহমেদ, মাগুরা

ফেব্রুয়ারি ১০, ২০২৬, ০৯:১৪ পিএম

শালিখায় খালের কচুরিপানা থেকে অজ্ঞাত লাশের অংশবিশেষ উদ্ধার

মাগুরার শালিখা উপজেলায় একটি খালের পাড়ে কচুরিপানার ভেতর থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির লাশের অংশবিশেষ উদ্ধার করেছে পুলিশ। 

মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শালিখা থানাধীন আড়পাড়া ইউনিয়নের চুকিনগর গড়াপাড়া এলাকার কানুদার খালপাড়ে এই ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যায় স্থানীয় লোকজন খালের কচুরিপানার মধ্যে মানুষের হাড় ও পচে যাওয়া মাংস দেখতে পান। বিষয়টি দ্রুত শালিখা থানা পুলিশকে জানানো হলে অফিসার ইনচার্জের নেতৃত্বে একটি দল ঘটনাস্থলে পৌঁছে আলামত সংগ্রহ করে।

ঘটনাস্থলটি চুকিনগর গড়াপাড়া গ্রামের ব্রজেন্দ্র নাথ মণ্ডলের বাড়ির সামনে খালপাড় এলাকায় অবস্থিত। উদ্ধার হওয়া দেহাংশগুলো দেখে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এগুলো কোনো মানুষের মরদেহের অংশ।

পুলিশ জানায়, প্রায় তিন মাস আগে ওই এলাকা থেকে রানী বালা (৭০) নামের এক নারী নিখোঁজ হয়েছিলেন। মানসিকভাবে ভারসাম্যহীন ওই নারী লাকড়ি কুড়াতে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। নিখোঁজ হওয়ার পর অনেক খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পায়নি পরিবার।

তদন্ত সংশ্লিষ্টরা ধারণা করছেন, উদ্ধার হওয়া দেহাংশগুলো নিখোঁজ ওই নারীর হতে পারে। তবে বিষয়টি নিশ্চিত হতে আলামত সংগ্রহ করে ডিএনএ বা প্রয়োজনীয় ফরেনসিক পরীক্ষার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

এই রহস্যজনক উদ্ধারের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে তদন্ত শুরু হয়েছে এবং আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

জেএইচআর

Link copied!