ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

নেত্রকোণা-৩ আসনে ৯৬ কেন্দ্রের মধ্যে ৫২ কেন্দ্র ঝুঁকিপূর্ণ 

আশরাফ গোলাপ, কেন্দুয়া (নেত্রকোণা)

আশরাফ গোলাপ, কেন্দুয়া (নেত্রকোণা)

ফেব্রুয়ারি ১১, ২০২৬, ১১:৫৩ এএম

নেত্রকোণা-৩ আসনে ৯৬ কেন্দ্রের মধ্যে ৫২ কেন্দ্র ঝুঁকিপূর্ণ 

নেত্রকোনার কেন্দুয়ায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে ৯৬ টি কেন্দ্রেই সিসিটিভি ক্যামেরা প্রস্তুত করেছেন উপজেলা প্রশাসন। এর মধ্যে ৫২টি কেন্দ্র ঝুঁকি পূর্ণ রয়েছে বলে জানা যায়। এর মধ্যে ২৬ টি কেন্দ্র অধিক ঝুঁকিপূর্ণ এবং ২৬ কেন্দ্র ঝুঁকিপূর্ণ। এসব কেন্দ্রে বাড়তি নিরাপত্তা ও বিশেষ নজরদারি ব্যবস্থা থাকবে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট সার্বক্ষণিক দায়িত্ব পালন করবেন বলে জানা গিয়েছে। 

আসন্ন ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে নেত্রকোণা-৩ (কেন্দুয়া–আটপাড়া) আসনের কেন্দুয়া উপজেলায় নির্বাচন আয়োজনের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ভোটগ্রহণকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।

কেন্দুয়া থানার ওসি মেহেদী মাকসুদ বলেন, কেন্দুয়ায় মোট ৯৬ টি ভোট কেন্দ্রের মধ্যে ২৬ টি ঝুঁকিপূর্ণ ও ২৬টি কেন্দ্র অধিক ঝুঁকিপূর্ণ। বর্তমানে উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. রিফাতুল ইসলাম নিজ কার্যালয়ে এক সংক্ষিপ্ত সাক্ষাৎকারে জানান, কেন্দুয়া উপজেলার ১টি পৌরসভাসহ ১৩টি ইউনিয়নের মোট ভোটার সংখ্যা ২ লাখ ৮৫ হাজার ৯১৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৪৬ হাজার ৫০০ এবং মহিলা ১ লাখ ৩৯ হাজার ৪১০ ও হিজড়া ৬ জন ভোটার রয়েছে। ইতোমধ্যে সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে সকল প্রকার পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। ভোটগ্রহণে ব্যবহৃত ব্যালট পেপার, স্বচ্ছ ব্যালট বাক্সসহ প্রয়োজনীয় সব সরঞ্জাম কেন্দুয়ায় পৌঁছেছে।

তিনি আরও বলেন ৫২ টি ঝুঁকিপূর্ণ কেন্দ্র গুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পুলিশ, আনসার, বিজিবি ও অতিরিক্ত সেনাবাহিনীর সদস্য মোতায়েন থাকবে। কোন অবস্থাতেই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে দেওয়া হবে না। পরিস্থিতি নিয়ন্ত্রণে ৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট মাঠে দায়িত্ব পালন করবেন। এসব কেন্দ্রে বাড়তি নিরাপত্তা ও বিশেষ নজরদারি ব্যবস্থা থাকবে। যেকোনো ধরনের অনিয়ম, অভিযোগ বা জরুরি প্রয়োজনে কন্ট্রোল রুমের মাধ্যমে তাৎক্ষণিক যোগাযোগের ব্যবস্থা রাখা হয়েছে। সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে সাংবাদিকসহ সকলের সহযোগিতা কামনা করেন তিনি।

এএন

Link copied!