ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

রাজশাহীর চারঘাটে চাপাতির কোপে কৃষকদল নেতা রক্তাক্ত

রাকিবুল হাসান, রাজশাহী

রাকিবুল হাসান, রাজশাহী

ফেব্রুয়ারি ১১, ২০২৬, ০৭:৫৮ পিএম

রাজশাহীর চারঘাটে চাপাতির কোপে কৃষকদল নেতা রক্তাক্ত

রাজশাহীর চারঘাট উপজেলায় নির্বাচনকে সামনে রেখে কৃষকদলের এক নেতার ওপর নৃশংস হামলার ঘটনা ঘটেছে। 

বুধবার দুপুরে উপজেলার রামচন্দ্রপুর গোরস্তান এলাকায় চাপাতি দিয়ে কুপিয়ে তাঁর হাত-পায়ের রগ কেটে দেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

আহত ব্যক্তির নাম বিরাজ আলী (৪৭)। তিনি নিমপাড়া ইউনিয়ন কৃষকদলের সাধারণ সম্পাদক এবং রাজশাহী-৬ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী আবু সাঈদ চাঁদের একজন সক্রিয় কর্মী। বর্তমানে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, বিরাজ আলী মাঠ থেকে গরুর ঘাস কেটে বাড়ি ফেরার পথে এই হামলার শিকার হন। রামচন্দ্রপুর গোরস্তান এলাকার কালুহাটি–আড়ানী সড়কে হেলমেট পরা এক দুর্বৃত্ত মোটরসাইকেলে এসে তাঁর ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারী চাপাতি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

আহতের বড় ভাই আব্দুল মজিদ জানান, হামলাকারীর মোটরসাইকেলের নম্বর প্লেট কাপড় দিয়ে ঢাকা ছিল। স্থানীয় বা রাজনৈতিক কোনো বিরোধের বিষয় তাঁর জানা নেই। তবে নির্বাচনের আগের দিন এমন পরিকল্পিত হামলার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয়রা গুরুতর আহত বিরাজ আলীকে উদ্ধার করে প্রথমে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসকরা তাঁকে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন।

চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন ফারুকী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে। বর্তমানে ওই এলাকায় বাড়তি পুলিশি সতর্কতা অবলম্বন করা হয়েছে।

জেএইচআর

Link copied!