ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২০ জুলাই, ২০২৬

জাল ভোট দেওয়ার সময় হাতেনাতে আটক ৩

আলী রেজা রাজু, সাভার

আলী রেজা রাজু, সাভার

ফেব্রুয়ারি ১২, ২০২৬, ০৪:০২ পিএম

জাল ভোট দেওয়ার সময় হাতেনাতে আটক ৩

সাভারের আশুলিয়ায় ভোটকেন্দ্রে কড়া নিরাপত্তার মধ্যেও জাল ভোট দেওয়ার সময় তিনজনকে হাতেনাতে আটক করেছে যৌথ বাহিনী। 

বৃহস্পতিবার আশুলিয়ার ডেন্ডাবর এলাকায় মতিয়র রহমান স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভুয়া পরিচয়ে ভোট দেওয়ার চেষ্টার সময় এই ঘটনা ঘটে।

ভোটগ্রহণ চলাকালে ওই তিন ব্যক্তির সন্দেহজনক গতিবিধি নজরে এলে কেন্দ্রে দায়িত্বরত সদস্যরা তাৎক্ষণিকভাবে তাঁদের চ্যালেঞ্জ করেন। এরপর যাচাই-বাছাইয়ের একপর্যায়ে জাল ভোটের বিষয়টি নিশ্চিত হওয়া যায়। দায়িত্বরত কর্মকর্তারা ঘটনাস্থল থেকেই তাঁদের আটক করেন।

আটককৃতরা হলেন গোপালগঞ্জের মোকসেদপুর থানার বাহারা গ্রামের আব্দুর রাজ্জাক (৩৫), আশুলিয়ার ডেন্ডাবর মধ্যপাড়া এলাকার জসীমউদ্দীন (২১) এবং আশুলিয়ার পলাশবারী এলাকার রিপন শেখ (৩৮)।

আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে যে নির্বাচনকে ঘিরে যেকোনো ধরনের অনিয়ম কঠোরভাবে দমন করা হবে। আটককৃত তিনজনের বিরুদ্ধে বর্তমানে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। ঘটনার পর ওই কেন্দ্রে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।

জেএইচআর

Link copied!