ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

ঢাকা-১৯ আসনে ধানের শীষের প্রার্থী সালাউদ্দিন বাবু বিজয়ী

আলী রেজা রাজু, আশুলিয়া

আলী রেজা রাজু, আশুলিয়া

ফেব্রুয়ারি ১৩, ২০২৬, ০৪:৪৯ পিএম

ঢাকা-১৯ আসনে ধানের শীষের প্রার্থী সালাউদ্দিন বাবু বিজয়ী

ঢাকা-১৯ (সাভার-আশুলিয়া) আসনে বড় ব্যবধানে জয় পেয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। সংসদীয় আসনের মোট ২৭৫টি ভোটকেন্দ্রের প্রাপ্ত ফলাফলে তিনি বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। ধানের শীষ প্রতীকে তিনি মোট ১ লাখ ৯০ হাজার ৯৭৬ ভোট পেয়েছেন।

ডা. সালাউদ্দিন বাবুর প্রধান প্রতিদ্বন্দ্বী ও জোট মনোনীত জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী দিলশানা পারুল শাপলা কলি প্রতীকে ১ লাখ ২৬ হাজার ২৮৩ ভোট পেয়েছেন। তিনি ২৭৫টি কেন্দ্রের মধ্যে ৪৫টি কেন্দ্রে এগিয়ে থাকলেও সামগ্রিক ভোটে পিছিয়ে পড়েন।

ফলাফল বিশ্লেষণে দেখা যায় যে ধানের শীষ ও শাপলা কলি প্রতীকের মধ্যে ভোটের ব্যবধান দাঁড়িয়েছে ৬৪ হাজার ৬৯৩। ভোটের এই বিশাল ব্যবধানকে সংশ্লিষ্টরা এই আসনে বিএনপির সাংগঠনিক শক্তি ও শক্তিশালী ভোটব্যাংকের প্রতিফলন হিসেবে দেখছেন।

মোট ২৭৫টি কেন্দ্রের পূর্ণাঙ্গ ফলাফলে ধানের শীষ প্রতীক অধিকাংশ কেন্দ্রে একক আধিপত্য বজায় রেখে আসনটি নিজেদের দখলে নিতে সক্ষম হয়েছে। অন্যদিকে শাপলা কলি প্রতীক ৪৫টি কেন্দ্রে জয় পেলেও বিশাল ব্যবধানের কারণে চূড়ান্ত লড়াইয়ে টিকতে পারেনি।

বিজয় ঘোষণার পর ডা. সালাউদ্দিন বাবুর সমর্থকরা সাভার ও আশুলিয়ার বিভিন্ন স্থানে আনন্দ প্রকাশ করছেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রশাসন ও নিরাপত্তা বাহিনী সজাগ রয়েছে। এখন আনুষ্ঠানিক গেজেট প্রকাশের জন্য যাবতীয় প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে।

জেএইচআর

Link copied!