ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

দেশের সর্বোচ্চ ব্যবধানে জয়ী টাঙ্গাইল-২ এর সালাম পিন্টু

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

ফেব্রুয়ারি ১৩, ২০২৬, ০৬:৩৭ পিএম

দেশের সর্বোচ্চ ব্যবধানে জয়ী টাঙ্গাইল-২ এর সালাম পিন্টু

দীর্ঘ ১৭ বছর কারাবন্দি থাকার পর জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে মুক্তি পাওয়া বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টু এক অনন্য রেকর্ড গড়েছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি দেশের সকল বিজয়ী প্রার্থীর মধ্যে সর্বোচ্চ ভোটের ব্যবধানে জয়ী হওয়ার গৌরব অর্জন করেছেন।

বৃহস্পতিবার অনুষ্ঠিত নির্বাচনে টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনে ধানের শীষ প্রতীক নিয়ে তিনি অভাবনীয় সাফল্য পান। আসনের ১৩৮টি কেন্দ্রের সবকটিতেই আব্দুস সালাম পিন্টু বিজয়ী হয়েছেন। তিনি মোট ভোট পেয়েছেন ১ লাখ ৯২ হাজার ৭৫৮টি। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী অনেক পিছিয়ে ছিলেন।

নির্বাচন কার্যালয়ের তথ্যমতে, দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মাওলানা হুমায়ুন কবীর পেয়েছেন ৬০ হাজার ৯৭১ ভোট। বিজয়ী প্রার্থীর সঙ্গে তাঁর ভোটের ব্যবধান ১ লাখ ৪১ হাজার ৪২৬। এতো বিপুল ব্যবধানে জয় পাওয়ার মাধ্যমে সালাম পিন্টু নিজের এলাকায় জনপ্রিয়তার এক অনন্য নজির স্থাপন করেছেন।

টাঙ্গাইল জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আবদুস সালাম পিন্টু এর আগে ১৯৯১, ১৯৯৬ এবং ২০০১ সালের নির্বাচনেও এই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তিনি বিভিন্ন মেয়াদে শিক্ষা, তথ্য ও শিল্প মন্ত্রণালয়ের উপমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। নিজ এলাকায় তিনি সমাদৃত এক নেতা।

দীর্ঘ সময় কারাগারে বন্দি থাকা অবস্থায় ২০১৬ সালে তিনি বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন। তাঁর এই বিশাল জয়ে গোপালপুর ও ভূঞাপুর উপজেলার সাধারণ মানুষ ও দলীয় নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসব ও উদ্দীপনা বিরাজ করছে। পুরো জেলায় এটি এখন আলোচনার প্রধান বিষয়।

জেএইচআর

Link copied!