ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

কুড়িগ্রামের চারটি আসনে ১১ দলীয় জোটের জয়

সাইফুল ইসলাম, কুড়িগ্রাম

সাইফুল ইসলাম, কুড়িগ্রাম

ফেব্রুয়ারি ১৩, ২০২৬, ০৭:১৪ পিএম

কুড়িগ্রামের চারটি আসনে ১১ দলীয় জোটের জয়

কুড়িগ্রাম জেলার চারটি সংসদীয় আসনেই ১১ দলীয় জোটের প্রার্থীরা বিজয়ী হয়েছেন। এর মধ্যে তিনটিতে জামায়াতে ইসলামী এবং একটি আসনে এনসিপি প্রার্থী জয় লাভ করেন। কুড়িগ্রামের জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার অন্নপূর্ণা দেবনাথ বেসরকারিভাবে এই নির্বাচনী ফলাফল ঘোষণা করেন।

কুড়িগ্রাম-১ (নাগেশ্বরী ও ভূরুঙ্গামারী) আসনে জামায়াতের আনোয়ারুল ইসলাম ১ লাখ ৪১ হাজার ৯০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির সাইফুর রহমান রানা ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ লাখ ২৩ হাজার ২৫ ভোট। আনোয়ারুল ইসলাম ১৮ হাজার ৬৫ ভোটের ব্যবধানে জয় নিশ্চিত করেছেন। এই আসনে ভোট প্রদানের হার ছিল শতকরা ৬২.০৩ শতাংশ।

কুড়িগ্রাম-২ (কুড়িগ্রাম সদর, ফুলবাড়ী ও রাজারহাট) আসনে ১১ দলীয় জোটের প্রার্থী ও এনসিপি নেতা ড. আতিকুর রহমান মুজাহিদ বিজয়ী হয়েছেন। শাপলা কলি প্রতীকে তিনি পেয়েছেন ১ লাখ ৮০ হাজার ৫২৬ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির সোহেল হোসনাইন কায়কোবাদ ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ লাখ ৭১ হাজার ৪০৫ ভোট। এখানে ভোটার উপস্থিতির হার ছিল ৬৪ শতাংশ।

কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন জামায়াত প্রার্থী ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী। দাঁড়িপাল্লা প্রতীকে তিনি ১ লাখ ৭ হাজার ৯৩০ ভোট পেয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির তাসভীরুল ইসলাম ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৭৯ হাজার ৩৫২ ভোট। এই আসনে কাস্টিং ভোটের হার ছিল ৬৩.১৫ শতাংশ।

কুড়িগ্রাম-৪ (চিলমারী, রৌমারী ও রাজিবপুর) আসনে জামায়াতের মোস্তাফিজুর রহমান ১ লাখ ৮ হাজার ২১০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তিনি ২৩ হাজার ৭৮৭ ভোটের ব্যবধানে ধানের শীষের প্রার্থী আজিজুর রহমানকে পরাজিত করেন। এই আসনে ৬৪.২ শতাংশ ভোট সংগৃহীত হয়েছে। উল্লেখ্য যে এখানে বিজয়ী ও নিকটতম প্রতিদ্বন্দ্বী সম্পর্কে আপন ভাই।

সবকটি আসনে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হওয়ায় জেলা প্রশাসন সন্তোষ প্রকাশ করেছে। নির্বাচনের ফলাফল ঘোষণার পর বিজয়ী প্রার্থীদের সমর্থকদের মধ্যে ব্যাপক উল্লাস দেখা গেছে। এখন নির্বাচন কমিশন থেকে আনুষ্ঠানিক গেজেট প্রকাশের প্রস্তুতি চলছে।

জেএইচআর

Link copied!