ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

রাজশাহীতে মসজিদে যাওয়ার সময় দুর্বৃত্তের গুলিতে এক ব্যক্তি নিহত

রাকিবুল হাসান, রাজশাহী

রাকিবুল হাসান, রাজশাহী

ফেব্রুয়ারি ১৫, ২০২৬, ১২:০২ পিএম

রাজশাহীতে মসজিদে যাওয়ার সময় দুর্বৃত্তের গুলিতে এক ব্যক্তি নিহত

রাজশাহী নগরীতে মসজিদে নামাজ পড়তে যাওয়ার সময় দুর্বৃত্তের গুলিতে মোস্তফা (৫০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার রাত ৮টার দিকে মতিহার থানার খোঁজাপুর গোরস্থান এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মোস্তফা নগরীর ২৯ নম্বর ওয়ার্ডের ডাঁশমারী এলাকার তইমুর উদ্দিনের ছেলে। তিনি একটি ময়দার মিলে কর্মচারী হিসেবে কাজ করতেন।

স্থানীয়দের ভাষ্য, রাতের নামাজ আদায়ের উদ্দেশ্যে তিনি বাসা থেকে বের হন। খোঁজাপুর গোরস্থান এলাকার কাছে পৌঁছালে দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি চালায়। গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রামেক হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক এম এ জলিল বলেন, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। ডান পায়ে গুলির চিহ্ন রয়েছে। মাথায়ও আঘাত পাওয়া গেছে। অতিরিক্ত রক্তক্ষরণেই তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

ঘটনাস্থল থেকে একটি তাজা গুলি ও একটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপপুলিশ কমিশনার গাজিউর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে নিহতের কোনো রাজনৈতিক সম্পৃক্ততার তথ্য পাওয়া যায়নি। কারা এবং কী কারণে এ ঘটনা ঘটিয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

এএন

Link copied!