ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

জিসিসির সাবেক কাউন্সিলর বিমানবন্দরে গ্রেপ্তার

গাজীপুর প্রতিনিধি

গাজীপুর প্রতিনিধি

ফেব্রুয়ারি ১৬, ২০২৬, ০৭:৪৬ পিএম

জিসিসির সাবেক কাউন্সিলর বিমানবন্দরে গ্রেপ্তার

গাজীপুর সিটি কর্পোরেশনের ৫৪ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও বাংলাদেশ আওয়ামী যুবলীগ-এর গাজীপুর মহানগর শাখার নেতা বিল্লাল মোল্লাকে গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন পুলিশ।

রোববার দিবাগত রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এর ইমিগ্রেশন বিভাগ তাকে আটক করে। বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি)-এর টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন খান।

পুলিশ জানায়, বিমানবন্দর থেকে গ্রেপ্তারের পর বিল্লাল মোল্লাকে গাজীপুর মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়। পরবর্তীতে টঙ্গী পশ্চিম থানায় দায়ের করা একটি হত্যা মামলায় (মামলা নং-০৩) তাকে আদালতে পাঠানো হয়েছে।

জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে অংশগ্রহণকারীদের ওপর হামলা, হত্যা ও নাশকতার অভিযোগে সাবেক এই কাউন্সিলরের বিরুদ্ধে গাজীপুরের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

এ বিষয়ে সংশ্লিষ্ট থানার কর্মকর্তারা জানিয়েছেন, মামলাগুলোর তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

জেএইচআর

Link copied!