ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২০ জুলাই, ২০২৬

রোজার আগেই লেবুর দামে আগুন

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

ফেব্রুয়ারি ১৭, ২০২৬, ১০:২৮ এএম

রোজার আগেই লেবুর দামে আগুন

পবিত্র রমজান মাস শুরু হওয়ার আগেই রাজবাড়ীর কাঁচাবাজারগুলোতে লেবুর দাম আকাশচুম্বী হয়ে উঠেছে। হঠাৎ করেই হালি প্রতি দাম ৪০ থেকে ৫০ টাকা বেড়ে বর্তমানে ৬০ থেকে ৮০ টাকায় বিক্রি হচ্ছে। মাত্র কয়েক দিনের ব্যবধানে লেবুর দাম প্রায় চারগুণ বৃদ্ধি পেয়েছে।

মঙ্গলবার সকালে রাজবাড়ী শহরের বড় বাজার, শ্রীপুর বাজার ও নতুন বাজার ঘুরে দেখা যায়, আকারভেদে প্রতি হালি লেবু ৫০ থেকে ৮০ টাকায় বিক্রি হচ্ছে। চড়া দামের কারণে সাধারণ ক্রেতাদের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে। ব্যবসায়ীরা জানান, সরবরাহ কম থাকায় সামনের দিনগুলোতে দাম আরও বাড়তে পারে।

আব্দুল মালেক নামের এক ক্রেতা জানান, পারিবারিক অনুষ্ঠানের জন্য লেবু কিনতে এসে তিনি অবাক হয়েছেন। গত সপ্তাহের তুলনায় দাম দ্বিগুণ হয়ে গেছে। ৬০ টাকা হালি দরে লেবু কেনা সাধারণ মানুষের সামর্থ্যের বাইরে চলে যাচ্ছে বলে তিনি মন্তব্য করেন।

রবিউল ইসলাম নামের আরেক ক্রেতা বলেন, রমজান আসার আগেই লেবু এখন বিলাসী পণ্যে পরিণত হয়েছে। সাধারণ মানুষের বাজেটে এটি নতুন চাপ তৈরি করেছে। বাজারে প্রশাসনিক নজরদারি বাড়ানো প্রয়োজন বলে তিনি মনে করেন।

বিক্রেতারা জানান, বর্তমানে বাজারে লেবুর সরবরাহ নেই বললেই চলে। বড় বাজারের লেবু বিক্রেতা সালাম শেখ বলেন, আড়তে লেবুর আমদানি কম থাকায় তাঁদের বাড়তি দামে কিনতে হচ্ছে। এখন শুধু বারোমাসি লেবু বাজারে পাওয়ায় দাম চড়া বলে অন্য বিক্রেতারা উল্লেখ করেন।

লেবু চাষি আবু বক্কার জানান, বছরের অধিকাংশ সময় লেবুর দাম খুব কম থাকে। কিন্তু এখন লেবুর মৌসুম না হওয়ায় গাছে ফলন অনেক কম। সরবরাহ সংকটের কারণে বর্তমানে পাইকারি পর্যায়ে ১০০ পিস লেবু ৮০০ থেকে ১২০০ টাকায় বিক্রি করতে হচ্ছে।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজবাড়ী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মাহমুদুল হাসান বলেন, বাজারে লেবুর আমদানি কম থাকায় দাম বেড়েছে। তবে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত তদারকি চলছে। অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে তিনি জানান।

জেএইচআর

Link copied!