ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

বোয়ালমারীতে গাছের গুড়ির নিচে পড়ে শিশুর মৃত্যু 

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি

ফেব্রুয়ারি ১৭, ২০২৬, ০৭:৩৫ পিএম

বোয়ালমারীতে গাছের গুড়ির নিচে পড়ে শিশুর মৃত্যু 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার শেখর ইউনিয়নের বড়গা এলাকায় রাস্তার পাশে ফেলে রাখা গাছের গুড়ির নিচে চাপা পড়ে হুসাইন (৯) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে বড়গা গুচ্ছ গ্রামের বাসিন্দা সোহেল শেখের ছেলে এবং বারাংকুলা কওমী মাদরাসার ছাত্র। মঙ্গলবার এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। 

জানা যায়, হুসাইন বাড়ি থেকে দুপুরের খাবার খেয়ে মাদ্রাসায় ফিরছিলো। এলাকার গাছ ব্যবসায়ী কদর মোল্যার রাস্তার পাশে ফেলে রাখা মেহগনি গাছের গুড়ির উপর খেলা করছিল। হঠাৎ গুড়ির উপর থেকে নিচে চাপা পড়ে। লোকজন দেখতে পেয়ে হুসাইনকে উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। 

বোয়ালমারী থানার উপপরিদর্শক শিমুল মোল্যা বলেন, গাছের গুড়ির উপর দিয়ে হাঁটতে সময় নিচে পড়ে মারা যায়। কোথাও কাটা- ফাটা নাই। ছেলের পিতার কারো বিরুদ্ধে কোনো অভিযোগ নাই। 

এএন

Link copied!