ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

এই প্রথম পঞ্চগড়-২ থেকে প্রতিমন্ত্রী হলেন বিএনপির ফরহাদ হোসেন আজাদ

মো. মাহমুদুল হাসান বাবু, পঞ্চগড়

মো. মাহমুদুল হাসান বাবু, পঞ্চগড়

ফেব্রুয়ারি ১৭, ২০২৬, ০৯:০৬ পিএম

এই প্রথম পঞ্চগড়-২ থেকে প্রতিমন্ত্রী হলেন বিএনপির ফরহাদ হোসেন আজাদ

পঞ্চগড়-২ (বোদা-দেবীগঞ্জ) আসন থেকে প্রথমবারের মতো বিএনপির কোনো সংসদ সদস্য মন্ত্রিসভায় স্থান পেলেন। নবনির্বাচিত সংসদ সদস্য ফরহাদ হোসেন আজাদ পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন। একই দিন বিকেলে তিনি প্রতিমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন।

স্বাধীনতার পর এই আসন থেকে বিএনপি মনোনীত কোনো সংসদ সদস্য মন্ত্রী বা প্রতিমন্ত্রী হননি। ফলে ফরহাদ হোসেন আজাদের মন্ত্রিসভায় অন্তর্ভুক্তিকে স্থানীয় রাজনীতিতে নতুন অধ্যায় হিসেবে দেখছেন দলীয় নেতাকর্মী ও সমর্থকেরা। এর আগে এই আসন থেকে আওয়ামী লীগ মনোনীত নুরুল ইসলাম সুজন রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

মঙ্গলবার বিকেলে বোদা উপজেলা বিএনপির উদ্যোগে বোদা কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে একটি আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে সেখানে দলীয় নেতাকর্মীদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন বোদা উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আসাদ, পৌর বিএনপির সভাপতি আব্দুস সামাদ তারা, সাধারণ সম্পাদক দিলরেজা ফিরদোস চিন্ময়, জেলা কৃষকদলের সদস্যসচিব শাহজাহান সিরাজসহ নেতাকর্মীরা।

জেলা কৃষকদলের সদস্যসচিব শাহজাহান সিরাজ বলেন, বোদা ও দেবীগঞ্জ উপজেলার মানুষ স্বতঃস্ফূর্তভাবে ধানের শীষ প্রতীকে ভোট দিয়েছেন। জনগণের সেই সমর্থনের প্রতিদান হিসেবেই দলের চেয়ারম্যান তাদের নির্বাচিত সংসদ সদস্যকে প্রতিমন্ত্রীর দায়িত্ব দিয়েছেন। আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে এক লাখ ৭৪ হাজার ৬৫০ ভোট পেয়ে নির্বাচিত হন ফরহাদ হোসেন আজাদ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী সফিউল আলম পান এক লাখ ১ লাখ ২৮ হাজার ৮৬২ ভোট।

ফরহাদ হোসেন আজাদ বিএনপির জাতীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়নবিষয়ক সম্পাদক ও পঞ্চগড় জেলা বিএনপির সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। ছাত্র রাজনীতি থেকে তার রাজনৈতিক উত্থান। রাজশাহী সরকারি কলেজ ছাত্রদল ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালনের পর তিনি কেন্দ্রীয় ছাত্রদলের সহসভাপতি ও যুবদল কেন্দ্রীয় কমিটির সহসভাপতির দায়িত্বও পালন করেন।

এএন

Link copied!