ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

ঘিওরে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে খুঁটিতে ধাক্কা, যুবকের মৃত্যু 

মো. সাইফুল ইসলাম, ঘিওর (মানিকগঞ্জ)

মো. সাইফুল ইসলাম, ঘিওর (মানিকগঞ্জ)

ফেব্রুয়ারি ১৯, ২০২৬, ১২:৫৯ পিএম

ঘিওরে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে খুঁটিতে ধাক্কা, যুবকের মৃত্যু 

মানিকগঞ্জের ঘিওর উপজেলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে একজন আহত ও একজন নিহত হওয়ার ঘটনা ঘটেছে। 

বৃহস্পতিবার সকাল ৮ ঘটিকায় (টাঙ্গাইল - ঘিওর - বরংগাইল) আঞ্চলিক মহাসড়কে উপজেলার বটতলা নতুন ব্রিজ এলাকায় এই ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে দুই বন্ধু মোটরসাইকেলযোগে নাগরপুর থেকে বরংগাইল বাসস্ট্যান্ডের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। পথে ঘিওর উপজেলার বটতলা নতুন ব্রিজ এলাকায় পৌঁছালে তাদের মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং সজোরে রাস্তার পাশের একটি খুঁটিতে ধাক্কা দেয়। এতে দুজনেই ছিটকে পড়ে যায়। ঘটনাস্থলেই চালক আশিক মারা যান এবং আলামিন গুরুতর আহত হন।

শব্দ শুনে স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন এবং রক্তাক্ত অবস্থায় আহত আলামিনকে উদ্ধার করে ঘিওর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে যান।

জানা গেছে, নিহত আশিক নাগরপুর থানার মামুদনগর ইউনিয়নের কাটিগ্রাম মওলা মিয়ার ছেলে আশিক (২০) । তিনি কলিয়া কারিগরি স্কুল এন্ড কলেজ একাদশ শ্রেণির ছাত্র, পড়াশোনার পাশাপাশি তিনি টাইলস মিস্ত্রির কাজ করতেন।

আহত আলামিন (৩২) ঝিনাইদহ জেলার শৈলকূপা থানার উত্তর কচুয়া গ্রামের মো. ফজল মিয়ার ছেলে। তিনি পেশায় টাইলস মিস্ত্রি। 

ঘিওর থানার (ওসি তদন্ত ) আব্দুর রাজ্জাক বলেন, ‘আমরা মরদেহ উদ্ধার করেছি এবং সুরতহাল প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি।’

এএন

Link copied!