ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

শপথের পরই হাসপাতালে এমপি মনোয়ার, রোগীসেবা ঘিরে নতুন প্রত্যাশা

মিরাজ আহমেদ, মাগুরা

মিরাজ আহমেদ, মাগুরা

ফেব্রুয়ারি ১৯, ২০২৬, ০৪:০২ পিএম

শপথের পরই হাসপাতালে এমপি মনোয়ার, রোগীসেবা ঘিরে নতুন প্রত্যাশা

শপথ নেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই মাগুরা-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব মনোয়ার হোসেন খান জেলা সদর হাসপাতাল পরিদর্শনে যান। রাজনৈতিক আনুষ্ঠানিকতার পর তাঁর প্রথম কর্মসূচি ছিল স্বাস্থ্যখাত।

হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখা, রোগীদের সঙ্গে কথা বলা এবং প্রশাসনিক বৈঠক-সব মিলিয়ে প্রায় দুই ঘণ্টা সময় কাটান তিনি। এ সময় হাসপাতালের কিছু ঘাটতি ও ব্যবস্থাপনাগত সমস্যা উঠে আসে।

২৫০ শয্যার হাসপাতালটিতে বর্তমানে রোগী ভর্তি আছেন ৪৫৬ জন। শয্যার তুলনায় রোগীর সংখ্যা প্রায় দ্বিগুণ হওয়ায় সেবা দিতে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ। হাসপাতাল সূত্র জানায়, ২৫৩ জন রোগী সরকারি খাবার পাচ্ছেন, বাকি ২০৩ জন পাচ্ছেন না।

খাবার সরবরাহে এই বৈষম্যের বিষয়টি এমপির নজরে আনা হলে তিনি তা দ্রুত সমন্বয়ের নির্দেশ দেন। পরিদর্শন শেষে তিনি হাসপাতালের শৃঙ্খলা ও সেবার মান বাড়াতে ৮ দফা নির্দেশনা প্রদান করেন।

এমপি মনোয়ার হোসেন খান বলেন, সরকারি হাসপাতালে মানুষ শেষ ভরসা নিয়ে আসে। এখানে কোনো অব্যবস্থা থাকলে সেটি মেনে নেওয়া যায় না। রোগীকে কেন্দ্র করেই সবকিছু সাজাতে হবে।

নির্দেশনাগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো- হাসপাতাল চত্বরে সুশৃঙ্খল পার্কিং, নিয়মিত পরিচ্ছন্নতা, জরুরি ওষুধের ঘাটতি দূর করা এবং চিকিৎসকদের নিয়মিত ওয়ার্ড ভিজিট নিশ্চিত করা। এ ছাড়া লিফট সচল ও অপারেশন থিয়েটার পূর্ণ সক্ষমতায় রাখার ওপর তিনি জোর দেন।

হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. মোহসিন উদ্দিন বলেন, রোগীর চাপ তুলনামূলক বেশি। জনবল ও সরঞ্জাম ঘাটতি থাকলেও ধাপে ধাপে সমাধানের চেষ্টা চলছে।

সিভিল সার্জন ডা. মো. শামীম কবির উল্লেখ করেন, এমপির নির্দেশনাগুলো বাস্তবসম্মত। প্রশাসনিক সহযোগিতা পেলে দ্রুত দৃশ্যমান পরিবর্তন আনা সম্ভব হবে।

পরিদর্শন শেষে এমপি বলেন, মাগুরা সদর হাসপাতালকে আধুনিক ও রোগীবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তর করতে চাই। প্রশাসন, চিকিৎসক ও জনগণ সবাইকে নিয়ে কাজ করতে হবে।

জেএইচআর

Link copied!