ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

বগুড়ায় নামাজ পড়ে ফেরার পথে কিশোরকে কুপিয়ে হত্যা

বগুড়া প্রতিনিধি

বগুড়া প্রতিনিধি

ফেব্রুয়ারি ২০, ২০২৬, ১২:২১ পিএম

বগুড়ায় নামাজ পড়ে ফেরার পথে কিশোরকে কুপিয়ে হত্যা

বগুড়ার নন্দীগ্রামে পূর্বশত্রুতার জেরে মো. মিলন হোসেন (১৭) নামের এক কিশোরকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাতে উপজেলার বুড়ইল ইউনিয়নে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত মিলন ওই এলাকার মো. দিলবর আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে তারাবির নামাজ পড়ার জন্য মিলন বাড়ি থেকে বের হন। নামাজ শেষে বাড়ি ফেরার পথে ওত পেতে থাকা একদল দুর্বৃত্ত তাঁর ওপর হামলা চালায়। হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে মিলনের শরীরে উপর্যুপরি আঘাত করে দ্রুত পালিয়ে যায়।

পরে স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় মিলনকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। নিহতের মরদেহ বর্তমানে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, পূর্বশত্রুতার জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পুলিশ ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং জড়িতদের শনাক্ত করে গ্রেফতারে অভিযান শুরু করেছে।

ওসি আরও উল্লেখ করেন, এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং দ্রুত অপরাধীদের আইনের আওতায় আনার আশ্বাস দিয়েছে পুলিশ।

জেএইচআর

Link copied!