ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

গাংনীতে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

মেহেরপুর প্রতিনিধি

মেহেরপুর প্রতিনিধি

ফেব্রুয়ারি ২০, ২০২৬, ০৪:১৭ পিএম

গাংনীতে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

পারিবারিক সমস্যা ও বেকার জীবনের মানসিক চাপে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন মোবারক হোসেন (২৮) নামের এক যুবক। 

শুক্রবার বেলা ১১টার দিকে মেহেরপুরের গাংনী উপজেলার ভোমরদহ স্কুলপাড়ায় এই ঘটনা ঘটে। মোবারক হোসেন ওই গ্রামের কৃষক আক্কাছ আলীর ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, বেকার জীবনযাপন ও বেশ কয়েকবার প্রবাসে যাওয়ার স্বপ্ন ভেঙে যাওয়ায় দুশ্চিন্তায় ছিলেন মোবারক হোসেন। এরই ধারাবাহিকতায় সাংসারিক বিষয় ও প্রবাসে যাওয়া নিয়ে পরিবারের লোকজনের সাথে তাঁর কথা চলছিল। তবে কোনো ঝগড়া বিবাদ ছাড়াই শুক্রবার সকালে সবার অজান্তেই তিনি বসত ঘরের আড়ার সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন।

প্রতিবেশীরা বিষয়টি টের পেয়ে তাঁকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. তাসমেরী খাতুন মোবারক হোসেনকে মৃত ঘোষণা করেন।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উত্তম কুমার দাস জানান, এই ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। বর্তমানে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

জেএইচআর

Link copied!