ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

চাঁদাবাজির তথ্য দিতে নিজের নম্বর দিলেন পরিবেশমন্ত্রী

ফেনী প্রতিনিধি

ফেনী প্রতিনিধি

ফেব্রুয়ারি ২০, ২০২৬, ০৪:৪১ পিএম

চাঁদাবাজির তথ্য দিতে নিজের নম্বর দিলেন পরিবেশমন্ত্রী

ফেনী-৩ (দাগনভূঞা-সোনাগাজী) আসনকে চাঁদাবাজি, সন্ত্রাসসহ সব ধরনের অনিয়মমুক্ত রাখার ঘোষণা দিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু। অপরাধ দমনে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে ভুক্তভোগীদের তথ্য দেওয়ার জন্য তিনি সরাসরি একটি মোবাইল নম্বরও প্রকাশ করেন।

বৃহস্পতিবার দিবাগত রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এই ঘোষণা দেন। স্ট্যাটাসে আবদুল আউয়াল মিন্টু এলাকাবাসীর উদ্দেশ্যে লেখেন, ফেনী-৩ এলাকাকে চাঁদাবাজি, সন্ত্রাস ও যেকোনো ধরনের অনিয়মমুক্ত রাখতে আমরা বদ্ধপরিকর। একটি নিরাপদ ও সুন্দর সমাজ গড়তে আপনাদের সহযোগিতা প্রয়োজন। অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হোন, নির্ভয়ে তথ্য দিন। আপনাদের দেওয়া তথ্য গোপন রাখা হবে।

চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে সরাসরি অভিযোগ দেওয়ার জন্য তিনি ০১৭৩০০০৪৮৪৪ নম্বরটি উন্মুক্ত করেন। একই সঙ্গে সবাইকে সচেতন হওয়ার পাশাপাশি নিজ নিজ অবস্থান থেকে অন্যকেও সচেতন করার আহ্বান জানান তিনি।

এদিকে মন্ত্রীর এমন পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের মতে, সরাসরি অভিযোগ জানানোর সুযোগ এবং এর কার্যকর বাস্তবায়ন হলে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হবে।

উল্লেখ্য, সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো অংশ নিয়ে বিজয়ী হন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু। মন্ত্রিসভায় তাঁর অন্তর্ভুক্তিতে দীর্ঘদিন মন্ত্রীশূন্য থাকা ফেনী জেলায় উন্নয়ন কর্মকাণ্ডে ইতিবাচক প্রভাব পড়ার পাশাপাশি নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

জেএইচআর

Link copied!