ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

পুলিশের চেকপোস্টে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী পিতা-পুত্রের মৃত্যু

জামালপুর প্রতিনিধি

জামালপুর প্রতিনিধি

ফেব্রুয়ারি ২০, ২০২৬, ০৪:৫৩ পিএম

পুলিশের চেকপোস্টে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী পিতা-পুত্রের মৃত্যু

জামালপুরে চেকপোস্টে পরিবহন থামানোকে কেন্দ্র করে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী পিতা ও পুত্র নিহত হয়েছেন। এ ঘটনার পর স্থানীয়রা বিক্ষুব্ধ হয়ে সড়ক অবরোধ করে রাখেন।

শুক্রবার দুপুরে জামালপুর-শেরপুর ব্রিজ এলাকার দক্ষিণ পাশের সড়কে অবস্থিত চেকপোস্টে এই মর্মান্তিক ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- শেরপুরের কেন্দুয়ার চর এলাকার বাসিন্দা দেলোয়ার হোসেন ও তাঁর ছেলে ইসতিয়াক আহম্মেদ।

স্থানীয়রা জানান, জুমার নামাজের সময় ওই এলাকায় চেকপোস্টের ডিউটি করছিলেন পুলিশ সদস্যরা। এ সময় শেরপুরগামী একটি ট্রাককে থামার ইশারা দিলে এর পেছনে থাকা মোটরসাইকেলটি পাশ কাটিয়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করে। ঠিক সেই সময় অপরদিক থেকে আসা আরেকটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলেই দেলোয়ার ও ইসতিয়াক আহম্মেদের মৃত্যু হয়।

দুর্ঘটনার পর উত্তেজিত জনতা পুলিশের ওপর হামলা চালায় এবং জামালপুর-শেরপুর সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকে।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

জেএইচআর

Link copied!