ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

কালীগঞ্জ সাংবাদিক ইউনিয়নের কমিটি গঠিত: সভাপতি ফারুক, সম্পাদক রাসেল

গাজীপুর প্রতিনিধি

গাজীপুর প্রতিনিধি

ফেব্রুয়ারি ২০, ২০২৬, ০৭:০৪ পিএম

কালীগঞ্জ সাংবাদিক ইউনিয়নের কমিটি গঠিত: সভাপতি ফারুক, সম্পাদক রাসেল

কাজী মোহাম্মদ ওমর ফারুককে সভাপতি ও মোয়াজ্জেম হোসেন রাসেলকে সাধারণ সম্পাদক করে কালীগঞ্জ সাংবাদিক ইউনিয়নের দুই বছর মেয়াদী (২০২৬-২০২৭) কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে।

শুক্রবার সংগঠনের স্থানীয় কার্যালয়ে আয়োজিত এক সাধারণ সভায় সকল সদস্যের মতামতের ভিত্তিতে ১১ সদস্য বিশিষ্ট এই কার্যকরী কমিটি গঠন করা হয়।

সভায় সভাপতি হিসেবে কাজী মোহাম্মদ ওমর ফারুক (নয়া দিগন্ত ও নিউ নেশন) এবং সাধারণ সম্পাদক হিসেবে মোয়াজ্জেম হোসেন রাসেল (দৈনিক সমাচার) নির্বাচিত হয়েছেন। নতুন এই কার্যকরী কমিটি ঘোষণা করেন সংগঠনের নির্বাহী সদস্য অধ্যক্ষ মূ. নাজমুল ইসলাম।

কমিটি ঘোষণা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মাসুদ রানা। নবগঠিত এই কার্যকরী পরিষদ আগামী ২০২৬-২০২৭ ইংরেজি সাল পর্যন্ত দায়িত্ব পালন করবেন।

কমিটির অন্যান্য পদের মধ্যে সহ-সভাপতি হিসেবে আবু নাঈম (সকালের সময়), সহ-সাধারণ সম্পাদক মাহবুব আলম (স্বদেশ প্রতিদিন), সাংগঠনিক সম্পাদক গোলাম রসুল (সময়ের আলো) নির্বাচিত হয়েছেন। এছাড়া প্রচার সম্পাদক হিসেবে তাইজুল ইসলাম (সংবাদ সারাবেলা) এবং অর্থ বিষয়ক সম্পাদক হিসেবে আবুল হাসনাত (মুক্ত বলাকা) নির্বাচিত হন।

অনুষ্ঠানে অন্যান্যের মাঝে আরও উপস্থিত ছিলেন নির্বাহী সদস্য অধ্যক্ষ মূ. নাজমুল ইসলাম, জহিরুল ইসলাম ও আরফান উদ্দিন মীর। উপস্থিত সকলে নতুন কমিটিকে অভিনন্দন জানান এবং সাংবাদিকদের অধিকার রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

জেএইচআর

Link copied!