ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

ঘিওর প্রাথমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষক কবি এম এ মোন্নাফ মিয়ার কৃতিত্ব 

মো. সাইফুল ইসলাম, ঘিওর (মানিকগঞ্জ)

মো. সাইফুল ইসলাম, ঘিওর (মানিকগঞ্জ)

ফেব্রুয়ারি ২২, ২০২৬, ০১:২৮ পিএম

ঘিওর প্রাথমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষক কবি এম এ মোন্নাফ মিয়ার কৃতিত্ব 

মানিকগঞ্জের শিবালয় উপজেলার ফলসাটিয়া গ্রামে মোল্লা পরিবারে কবি এম, এ মোন্নাফ মিয়া ১লা ডিসেম্বর ১৯৬৫ সালে জন্ম গ্রহণ করেন। তিনি একই জেলার ঘিওর উপজেলার গোলাপনগর গ্রামে বড় বাড়ির সন্তান। তার পিতার নাম মরহুম আকবর মিয়া এবং মাতার নাম তারা বানু বেগম। দুই ভাই তিন বোনের মধ্যে তিনি জ্যেষ্ঠ। ছাত্র বেলা থেকেই তার লেখালেখির প্রতি বিশেষ ঝোঁক ছিল। বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান ও জাতীয় দিবসে তার লেখা ছড়া কবিতা প্রকাশিত হয়। দেশ বিদেশে বেতারে বিভিন্ন সময়ে লেখার মাধ্যমে সেতু বন্ধন সৃষ্টি করেছেন।

উল্লেখ্য, ভয়েজ অব আমেরিকা, জার্মান বেতার, চায়না বেতার বাংলা বিভাগে লেখা পাঠিয়ে উপহার সামগ্রী পেয়েছেন। বিশেষ করে চায়না বেতারে প্রতিযোগিতা মূলোক লেখা পাঠিয়ে ড্রাগন খচিত উপহার, এবং রেডিও বেইজিং খচিত (লাল গোল্ডেন) মনোগ্রাম, সম্মাননা সাহিত্য সনদ অর্জন করেন। তিনি অনুপ্রাস কবি সংগঠন, ইছামতী নন্দিনী সাহিত্য সংগঠন, অন্তরঙ্গ কবি সংগঠন, বিশ্ব বাংলা সাহিত্য সংগঠন, পুন্ডবর্ধন সাহিত্য সংগঠন বগুড়া, নির্ণয় শিল্পী গোষ্ঠী সাহিত্য সংগঠন (ফরিদপুর), পল্লী কবি জসীম উদ্দীন কবিতা পরিষদ (বগুরা) সাথে জড়িত আছেন। তারকা খেলা ঘর (গোলাপনগর) সভাপতি দায়িত্ব পালন করেন। এছাড়া এ্যাডভান্স কোর্স সম্পন্ন করেন। ঘিওর উপজেলা স্কাউট সদস্য ছিলেন। উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির ঘিওর ইউনিয়নের সাধারণ সম্পাদক ছিলেন। তার লেখা ৬টি নাটক ও নাটিকা আছে। শপথ, রক্ত কন্যা, গোলাগনগর সমাচার, উগ্রতার পরিণতি, অবশেষে এবং দিন বদলের গরম হাওয়া। 

তার অর্জিত সম্মাননাসমূহ হচ্ছে অরুণিমা সাহিত্য পদক ঈশ্বরদী, পুন্ড্রবর্ধন সাহিত্য পদক বগুড়া, ২য় বার অরুণিমা ঈশ্বরদী, নির্ণয় কবি বাবু ফরিদী স্মৃতি পদক ফরিদপুর, পল্লী কবি জসীম উদ্দীন পরিষদ বগুড়া সাহিত্য পদক, স্কাউট ক্যাম্পুরী থেকে সনদ ও পুরস্কার লাভ, উপজেলা স্কাউট ক্যাম্পরী কর্মকর্তা সনদ পুরস্কার লাভ করেন। এছাড়া তিনি ঢাকা, ফরিদপুর, পাবনা, মানিকগঞ্জ, ঈশ্বরদী, সিরাজগঞ্জ, সাতক্ষিরা, জেলাতে সাহিত্য ও গুণিজন সংবর্ধনায় অংশ গ্রহণ করেন। 

তিনি বিভিন্ন সময়ে স্বর্ণ পদক প্রাপ্তির লাভ করেন। আন্তর্জাতিক মাতৃভাষা এ্যাওয়ার্ড, নেলসন মেন্ডেলা গোল্ডেন এ্যাওয়ার্ড, মাদার তেঁরেসা গোল্ড এ্যাওয়ার্ড, দানবীর হাজি মুহাম্মদ মহসীন গোল্ডেন এ্যাওয়ার্ড, জেনারেল ওসমানী গোল্ডেন এ্যাওয়ার্ড, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম গোল্ডেন এ্যাওয়ার্ড, জোড়া সাঁকো রবীন্দ্র মঞ্চ ভারত থেকে মহাত্ম্য গান্ধী ইন্টারন্যাশনাল পীস এ্যাওয়ার্ড (ভারত) এবং ড. মুহাম্মদ শহিদুল্লাহ্ গোল্ডেন এ্যাওয়ার্ড লাভ করেন।

কবি এম, এ মোন্নাফ মিয়া ১ম কাব্য গ্রন্থ “যত দিন বেঁচে আছি” এবং ২য় কাব্যগ্রন্থ ‘গর্বিত প্রাণে” প্রকাশিত হবার পথে। এ ছাড়া তার যৌথ কাব্য গ্রন্থের সংখ্যা এক শতাধিক। তিনি ঘিওর আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে অবসর গ্রহণ করেন।

এএন

Link copied!