ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬
শফিকুল ইসলাম মাসুদ

চাঁদাবাজ, মাদক ও দুর্নীতিমুক্ত বাউফলের বিজয় হয়েছে

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি

ফেব্রুয়ারি ২২, ২০২৬, ০৫:২৬ পিএম

চাঁদাবাজ, মাদক ও দুর্নীতিমুক্ত বাউফলের বিজয় হয়েছে

আপনারা জীবনের ঝুঁকি নিয়ে মা-বোন, ভাই বন্ধুদের নিয়ে শুধু দাঁড়িপাল্লায় ভোট দিতে যান নাই, আপনারা গিয়েছেন চাঁদাবাজমুক্ত বাউফলের বিজয়ের জন্য, মাদকমুক্ত বাউফলের বিজয়ের জন্য, দুর্নীতিমুক্ত বাউফলের বিজয়ের জন্য, সেই বিজয় হয়েছে বলে মন্তব্য করেছেন পটুয়াখালী-২(বাউফল) আসনে নবনির্বাচিত জাতীয় সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী (দক্ষিণ) এর সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ। 

রোববার দুপুর ১২টায় বাউফল পাবলিক মাঠে উপজেলা জামায়াতের উদ্যোগে ১১ দলীয় জোটের আয়োজিত এক শুকরিয়া সমাবেশে এসব কথা বলেন তিনি। 

এ সময় প্রশাসনের সহযোগিতা কামনা করে তিনি বলেন, নির্বাচনের আগে জনগণকে দেওয়া নির্বাচনী ইশতেহার আমি পূরণ করতে চাই। সেই লক্ষ্যে ইতোমধ্যে কাজ শুরু করেছি। 

বাউফলবাসীর উদ্দেশে তিনি বলেন, আমি আপনাদের খাদেম। তাই খাদেমকে খাদেমের মত কাজ করতে দিতে হবে। শেষ পর্যন্ত আল্লাহ তায়ালা বিজয়ের দ্বারপ্রান্তে পৌঁছে দিয়েছেন এ জন্য আল্লাহতালার কাছে শুকরিয়া আদায় করছি। 

উপজেলা জামায়াতের আমির মাও. ইছাহাক মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, খেলাফত মজলিশের আইউব বিন মুছা, উপজেলা জামায়াতের সেক্রেটারি সহকারী অধ্যাপক মো. খালিদুর রহমান, পৌর জামায়াতের আমির মাও. সেলিমুর রহমান প্রমুখ।

এএন

Link copied!