ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

নবীগঞ্জে সেনাবাহিনীর মাদকবিরোধী অভিযানে মদ, নগদ টাকাসহ আটক ৫

উত্তম কুমার পাল হিমেল, নবীগঞ্জ (হবিগঞ্জ)

উত্তম কুমার পাল হিমেল, নবীগঞ্জ (হবিগঞ্জ)

ফেব্রুয়ারি ২৩, ২০২৬, ০১:২৮ পিএম

নবীগঞ্জে সেনাবাহিনীর মাদকবিরোধী অভিযানে মদ, নগদ টাকাসহ আটক ৫

সেনাবাহিনীর হবিগঞ্জ আর্মি ক্যাম্প ২২ ফেব্রুয়ারি রবিবার রাত থেকে মধ্য রাত পর্যন্ত বানিয়াচং উপজেলা পরিষদ আর্মি ক্যাম্পের বিশেষ অভিযানে হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার পৌরসভার আনমনু রোডে মাদক ব্যবসায়ী চন্দন রাউথ ও রাম চন্দ্র দেব এর মদের পাট্টায় অভিযান পরিচালনা করা হয়। সেনাবাহিনীর এ অভিযান পরিচালনাকালে দোকানের দায়িত্বরত কাউকে পাওয়া না গেলেও মদ্যপান অবস্থায় ৫ জনকে আটক করা হয়। এ সময় মদের দোকান তল্লাশি করে প্রচুর পরিমাণ মদ জব্দ করা হয়।

জব্দকৃত মালামাল হলো, ১ কেরু মদ, ১ লিটারী বোতল ২ হাজার ৪৬ পিস, বাংলা মদ ২৫০ মি. লি. এর ১৪০ টি বোতল, নগদ টাকা ৩৪ হাজার ৮শ ৪৫ টাকা, ৩টি চেক বইও ৮টি মোবাইল ফোন। 

আটককৃতরা হলো, হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার তিমিরপুর গ্রামের মনাই সরকারের পুত্র চিত্ত রঞ্জন সরকার (৪৫), উপজেলার কুর্শি ইউনিয়নের খনকারী পাড়া গ্রামের আফসান মিয়ার পুত্র মো. সাদিক (৩১), নবীগঞ্জ পৌরসভার চরগাঁও, গ্রামের মৃত তবে মিয়ার পুত্র আশিকুর রহমান (৪০), উপজেলার করগাঁও ইউনিয়নের পাটলি গ্রামের নরেন্দ্র রায় এর পুত্র বিধান রায় (৩৫), পিরুজপুর গ্রামের মৃত আব্দুল গফুর এর পুত্র নজরুল ইসলাম (৩৭)।

আটককৃত ব্যক্তি ও জব্দকৃত মালামাল সহ নবীগঞ্জ থানার ডিউটি অফিসার এর নিকট হস্তান্তর করা হয়েছে।

এএন

Link copied!