ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

টাঙ্গাইলে পাঁচ দফা দাবিতে ক্যাবের স্মারকলিপি

টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইল প্রতিনিধি

ফেব্রুয়ারি ২৩, ২০২৬, ০৪:২১ পিএম

টাঙ্গাইলে পাঁচ দফা দাবিতে ক্যাবের স্মারকলিপি

বাজার মনিটরিংয়ে বাধা এবং মার্কেট বন্ধের হুমকির প্রতিবাদে পাঁচ দফা দাবিতে টাঙ্গাইলের জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে জেলা কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)। 

সোমবার সকালে টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সঞ্জয় কুমার মহন্ত এই স্মারকলিপি গ্রহণ করেন।

স্মারকলিপি প্রদানকালে ক্যাব জেলা কমিটির সভাপতি মঞ্জু রানী প্রামানিক ও সাধারণ সম্পাদক আবু জুবায়ের উজ্জলসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অতিরিক্ত জেলা প্রশাসক স্মারকলিপি গ্রহণ করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রদান করেন।

ক্যাবের পাঁচ দফা দাবির মধ্যে উল্লেখযোগ্য হলো- ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বাজার তদারকিমূলক অভিযানে প্রশাসনিক নিরাপত্তা নিশ্চিত করা। এছাড়া বাজার মনিটরিংয়ে বাধা বা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টাকারীদের বিরুদ্ধে তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।

স্মারকলিপিতে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের সমন্বয়ে নিয়মিত ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম জোরদার করার আহ্বান জানানো হয়েছে। ব্যবসায়ীদের আইন মানতে বাধ্য করতে সচেতনতামূলক কার্যক্রম এবং ঢাকায় ঘটে যাওয়া অনভিপ্রেত ঘটনার পুনরাবৃত্তি রোধে আগাম সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার দাবিও করা হয়।

টাঙ্গাইল জেলা ক্যাবের সাধারণ সম্পাদক আবু জুবায়ের উজ্জল জানান, বাজার তদারকি অভিযান নির্বিঘ্ন রাখতে প্রশাসনের সর্বোচ্চ সহযোগিতা চাওয়া হয়েছে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই যেন সাধারণ মানুষের স্বার্থে বাজার মনিটরিং নিয়মিত সচল থাকে, ক্যাব সেই প্রত্যাশা করছে।

জেএইচআর

Link copied!