ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

সোনারগাঁয়ে অস্ত্রসহ ডাকাত সর্দার গ্রেপ্তার

পনির ভূঁইয়া, সোনারগাঁ

পনির ভূঁইয়া, সোনারগাঁ

ফেব্রুয়ারি ২৪, ২০২৬, ০৫:১৬ পিএম

সোনারগাঁয়ে অস্ত্রসহ ডাকাত সর্দার গ্রেপ্তার

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে গভীর রাতে পরিবহনে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ সোলায়মান নামের এক আন্তজেলা ডাকাত সর্দারকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

সোমবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা টোল প্লাজা সংলগ্ন আষাড়িয়ারচর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, মহাসড়কে নিয়মিত টহল চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে আষাড়িয়ারচর এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। ওই নির্জন স্থানে ওত পেতে থাকা ৫ থেকে ৭ জনের একটি ডাকাত দল যানবাহন থামিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পালানোর চেষ্টা করলে সোলায়মানকে হাতেনাতে আটক করা সম্ভব হয়।

অভিযানকালে সোলায়মানের কাছ থেকে তালা কাটার মেশিন ও বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃত সোলায়মান কুমিল্লা জেলার মনোহরগঞ্জ থানার সমশেরপুর গ্রামের ইউসুফ মিয়ার ছেলে বলে পুলিশ নিশ্চিত করেছে।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিবুল্লাহ বলেন, গ্রেপ্তারকৃত ডাকাত সোলায়মানকে ইতোমধ্যে আদালতে প্রেরণ করা হয়েছে। দলের বাকি সদস্যদের গ্রেপ্তারে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে বলে তিনি জানান।

জেএইচআর

Link copied!