ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

বোদায় গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত

পঞ্চগড় প্রতিনিধি

পঞ্চগড় প্রতিনিধি

ফেব্রুয়ারি ২৫, ২০২৬, ০৩:০৯ পিএম

বোদায় গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত

পঞ্চগড়ের বোদা উপজেলা প্রশাসন ও বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের আয়োজনে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা ও করণীয় শীর্ষক ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে উপজেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রবিউল ইসলাম। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন গ্রাম আদালত সক্রিয়করণ ৩য় পর্যায় প্রকল্পের উপজেলা সমন্বয়কারী আতিকা ইসলাম। সভায় গ্রাম আদালতের বর্তমান চিত্র এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার রবিউল ইসলাম বলেন, গ্রাম আদালত প্রকল্প ৩য় পর্যায়ে প্রকল্প কর্মকর্তাগণ প্রয়োজনীয় কারিগরি সহায়তা প্রদান করছেন। গ্রাম আদালতকে কার্যকর ও সক্রিয় রাখার মূল দায়িত্ব ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা এবং হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটরদের। গ্রাম আদালত সক্রিয় হলে স্থানীয় মানুষ নিজ নিজ এলাকায় বসেই যাবতীয় সমস্যার আইনি সমাধান পেতে পারেন বলে তিনি জানান।

তিনি আরও উল্লেখ করেন, স্থানীয় পর্যায়ে বিবাদ নিরসনে গ্রাম আদালতের গুরুত্ব অপরিসীম। তাই দায়িত্বপ্রাপ্তদের অত্যন্ত গুরুত্বের সাথে নিজ নিজ কাজ সম্পন্ন করতে হবে। কাজ করতে গিয়ে কোনো বাধার সম্মুখীন হলে দ্রুত উপজেলা প্রশাসনের সাথে সমন্বয় করার পরামর্শ দেন তিনি। গ্রাম আদালতের মাধ্যমে সামাজিক স্থিতিশীলতা বজায় রাখা সম্ভব বলেও তিনি মন্তব্য করেন।

সমন্বয় সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের সচিব, হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর এবং সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় গ্রাম আদালতের কার্যক্রমের গতিশীলতা বৃদ্ধি এবং সাধারণ মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করা হয়।

জেএইচআর

Link copied!