ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

তাহিরপুরে পর্যটকবাহী হাউজবোটে আগুন

আবু জাহান তালুকদার, তাহিরপুর

আবু জাহান তালুকদার, তাহিরপুর

ফেব্রুয়ারি ২৫, ২০২৬, ০৪:১৫ পিএম

তাহিরপুরে পর্যটকবাহী হাউজবোটে আগুন

সুনামগঞ্জের তাহিরপুরে পর্যটকবাহী হাউজবোট 'মাছরাঙা'য় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার সকাল ১১টার দিকে আনোয়ারপুর ব্রিজ সংলগ্ন রক্তি নদীর তীরে এ দুর্ঘটনা ঘটে। তবে এ সময় হাউজবোটে কোনো পর্যটক না থাকায় বড় ধরনের প্রাণহানি থেকে রক্ষা পাওয়া গেছে।

টাঙ্গুয়া হাওরের পর্যটকবাহী নৌ সমিতির সভাপতি গোলাম রব্বানী জানান, সকালে 'মাছরাঙা'সহ আরও একটি হাউজবোট নদীর তীরে রেখে মেরামতের কাজ চলছিল। নৌকায় তখন শুধু মিস্ত্রি ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। হঠাৎ হাউজবোটের পেছনের দিকে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন দাউদাউ করে পুরো বোটে ছড়িয়ে পড়ে।

স্থানীয় সূত্র জানায়, হাউজবোটের আগুন দেখে আনোয়ারপুর বাজারের ব্যবসায়ী ও আশপাশের লোকজন দ্রুত এগিয়ে আসেন। তাঁদের সম্মিলিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও এর আগেই হাউজবোটের ভেতরের অধিকাংশ সরঞ্জাম পুড়ে যায়।

মাছরাঙা হাউজবোটের মালিক মোহাম্মদ জামান (ঢাকা) জানান, জেনারেটর চালিয়ে মিস্ত্রিরা মেরামতের কাজ করার সময় শর্ট সার্কিট থেকে এই আগুনের ঘটনা ঘটে। এতে একটি ফ্রিজসহ বোটের ভেতরে থাকা অনেক মালামাল পুড়ে ছাই হয়ে গেছে বলে তিনি উল্লেখ করেন।

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে জানান, 'মাছরাঙা' নামের একটি হাউজবোটে আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানা যাবে বলে তিনি জানান।

জেএইচআর

Link copied!