ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২০ জুলাই, ২০২৬

পোরশায় নবনির্বাচিত এমপি মোস্তাফিজুর রহমানের সংবর্ধনা ও মতবিনিময় সভা

পোরশা (নওগাঁ) প্রতিনিধি

পোরশা (নওগাঁ) প্রতিনিধি

ফেব্রুয়ারি ২৫, ২০২৬, ০৫:৪২ পিএম

পোরশায় নবনির্বাচিত এমপি মোস্তাফিজুর রহমানের সংবর্ধনা ও মতবিনিময় সভা

নওগাঁ-১ (পোরশা, নিয়ামতপুর ও সাপাহার) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মোস্তাফিজুর রহমানকে বিএনপির পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। একইসাথে উপজেলা সরকারি কর্মকর্তা ও সাংবাদিকদের সাথে তাঁর এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

বুধবার দুপুরে পোরশা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের শুরুতে সংসদ সদস্য মোস্তাফিজুর রহমানকে বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি তৌফিকুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক সাদেকুল ইসলাম সাদেক ও সাবেক উপজেলা সাধারণ সম্পাদক লায়ন মো. মাসুদ রানাসহ উপজেলা প্রশাসন ও বিভিন্ন দপ্তরের প্রধানগণ ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান। উপজেলা নির্বাহী অফিসার রাকিবুল ইসলামের সভাপতিত্বে সভায় বিভিন্ন দপ্তরের প্রধানগণ উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় দাপ্তরিক বিভিন্ন বিষয় নিয়ে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার রাকিবুল ইসলাম, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ জাহাঙ্গীর আলম, কৃষি কর্মকর্তা মামুনুর রশীদ এবং পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান। বক্তারা বলেন, স্বপ্নের পোরশা বাস্তবায়ন করতে প্রশাসনের পাশাপাশি সাংবাদিক ও সুশীল সমাজসহ সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা প্রয়োজন। পোরশা থেকে সকল প্রকার অপরাধমূলক কর্মকাণ্ড নির্মূল করতে নবনির্বাচিত এমপির পাশে থাকার অঙ্গীকার করেন তাঁরা।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বলেন, সকলের সহযোগিতায় এবার একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, এ জন্য আমি সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। তিনি আরও উল্লেখ করেন, বিএনপির চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে আমার কথা হয়েছে। এলাকার যেসব সমস্যা রয়েছে সেগুলো আমাকে লিখিতভাবে জানালে আমি তা সমাধানের সর্বাত্মক চেষ্টা করব।

মাদক নির্মূলের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, পোরশায় মাদকের সমস্যা রয়েছে এবং এটি নিয়ে এখন থেকেই কাজ শুরু করতে হবে। এছাড়া এলাকার অর্থনৈতিক উন্নয়নে তিনি জানান, পোরশায় মাংস ও ডিমের চাহিদা পূরণ হলেও দুধের ঘাটতি রয়েছে। উন্নত জাতের গরু পালনের মাধ্যমে এই অভাব মেটানোর পরিকল্পনা রয়েছে বলে তিনি মন্তব্য করেন। উপজেলার সার্বিক উন্নয়নে সবাইকে মিলেমিশে কাজ করার আহ্বান জানান তিনি।

জেএইচআর

Link copied!