ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

দিনাজপুরে ফ্রি অ্যাম্বুলেন্স সেবা চালুর উদ্যোগ

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুর প্রতিনিধি

ফেব্রুয়ারি ২৬, ২০২৬, ০৪:০৩ পিএম

দিনাজপুরে ফ্রি অ্যাম্বুলেন্স সেবা চালুর উদ্যোগ

দিনাজপুরে আর্তমানবতার সেবায় ফ্রি অ্যাম্বুলেন্স সেবা চালুর লক্ষ্যে এক মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার শহরের ৮ নম্বর উপশহরস্থ কনফিয়ার সিটি কনফারেন্স রুমে লার্ন অ্যান্ড লীড ফাউন্ডেশন এই অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লার্ন অ্যান্ড লীড ফাউন্ডেশনের চেয়ারম্যান রাজিবুর রহমান। তিনি বলেন, আমাদের মূল লক্ষ্য হলো দিনাজপুরের কোনো অসহায় মানুষ যেন কেবল টাকার অভাবে অ্যাম্বুলেন্স না পেয়ে বিনা চিকিৎসায় মারা না যায়। লার্ন অ্যান্ড লীড ফাউন্ডেশন সেইসব দুস্থ মানুষের শেষ আশ্রয় হতে চায় বলে তিনি উল্লেখ করেন।

রাজিবুর রহমান আরও বলেন, একটি ফোন কলেই মুমূর্ষু রোগীর দুয়ারে পৌঁছে যাবে আমাদের ফ্রি অ্যাম্বুলেন্স। এটি আমাদের কোনো ব্যবসা নয়, বরং আর্তমানবতার সেবায় একটি পবিত্র অঙ্গীকার বলে তিনি জানান। এই মানবিক মিশন সফল করতে তিনি সবার সহযোগিতা কামনা করেন।

প্রধান অতিথির বক্তব্যে বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ আনিসুর রহমান বলেন, দরিদ্র মানুষের জন্য চিকিৎসা সেবায় যাতায়াত একটি বড় বাধা। ফ্রি অ্যাম্বুলেন্স সেবা চালুর এই পরিকল্পনা দিনাজপুরের স্বাস্থ্যসেবায় এক নতুন দিগন্ত উন্মোচন করবে বলে তিনি মন্তব্য করেন।

ফাউন্ডেশনের জেনারেল সেক্রেটারি সোহেল রানা অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। তিনি জানান, জরুরি মুহূর্তে অর্থের অভাবে যেন কোনো রোগী চিকিৎসা থেকে বঞ্চিত না হয়, তা নিশ্চিত করতেই এই ফ্রি অ্যাম্বুলেন্স সার্ভিসের রোডম্যাপ তৈরি করা হয়েছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ইন্টারন্যাশনাল পিস ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান এস. এম. মফিজুর রহমান, চিকিৎসক ড. বদরুদ্দোহা, শিশু বিশেষজ্ঞ ড. রইছউদ্দিন এবং হাবিপ্রবির প্রফেসর ড. শোয়াইবুর রহমান বক্তব্য রাখেন। আলোচনা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত ও ইফতার অনুষ্ঠিত হয়।

জেএইচআর

Link copied!