ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ভাঙাচোরা থেকে শৃঙ্খলায়: নতুন রূপে ফিরছে মাগুরা সদর হাসপাতাল

মিরাজ আহমেদ, মাগুরা

মিরাজ আহমেদ, মাগুরা

ফেব্রুয়ারি ২৬, ২০২৬, ০৬:৫২ পিএম

ভাঙাচোরা থেকে শৃঙ্খলায়: নতুন রূপে ফিরছে মাগুরা সদর হাসপাতাল

দীর্ঘদিনের অব্যবস্থাপনা, পানি নিষ্কাশনের সমস্যা ও নোংরা পরিবেশের অভিযোগ কাটিয়ে সংস্কারের মধ্য দিয়ে নতুনভাবে সাজানো হচ্ছে মাগুরা সদর হাসপাতাল। ২৫০ শয্যাবিশিষ্ট এই হাসপাতালকে পরিচ্ছন্ন ও রোগীবান্ধব সেবাকেন্দ্রে রূপ দিতে সংসদ সদস্য মনোয়ার হোসেন খানের উদ্যোগে সংস্কার কাজ শুরু হয়েছে।

প্রথম ধাপে হাসপাতাল চত্বর থেকে আবর্জনা অপসারণ, ড্রেনেজ ব্যবস্থা সচল করা এবং এক বছর ধরে বন্ধ থাকা বাথরুম সংস্কারের কাজ চলছে। এ ছাড়া ভাঙাচোরা অংশ ও গর্ত মেরামতসহ জরুরি বিভাগের সামনে থেকে অবৈধ মোটরসাইকেল অপসারণ করা হচ্ছে। ইমারজেন্সি, অপারেশন থিয়েটার ও ঔষধ বিতরণ কেন্দ্রে আলোর ব্যবস্থাও জোরদার করা হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ সারওয়ার আহম্মেদ বলেন, দীর্ঘদিন পানি নিষ্কাশন ব্যবস্থা অকার্যকর থাকায় ভবনের ক্ষতি হচ্ছিল। অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত এসব সংস্কার কাজ শেষ করা হবে বলে তিনি উল্লেখ করেন। উপসহকারী প্রকৌশলী মোহাম্মদ ওবায়েদুর রহমান জানান, কাজের গুণগত মান বজায় রেখে ধাপে ধাপে কাজ এগিয়ে নেওয়া হচ্ছে।

তদারকির সময় মাগুরা পৌর বিএনপির সভাপতি মাসুদ হাসান খান কিজিল বলেন, হাসপাতালের ভেতরে কোনো ধরনের যানবাহন রাখা যাবে না এবং নির্দিষ্ট স্থানে পার্কিং নিশ্চিত করতে হবে। রোগীদের স্বস্তি ও নিরাপত্তা সবার আগে বিবেচনায় রাখতে হবে এবং হাসপাতালকে শৃঙ্খলায় আনতে সবার সহযোগিতা প্রয়োজন বলে তিনি মন্তব্য করেন।

হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মহসিন উদ্দিন বলেন, পরিবেশ উন্নত হলে চিকিৎসাসেবা দেওয়া সহজ হয়। সিভিল সার্জন ডা. শামীম কবীর জানান, এটি প্রাথমিক ধাপ; সামনে হাসপাতালটিকে আরও আধুনিকায়নের পরিকল্পনা রয়েছে।

সংসদ সদস্য মনোয়ার হোসেন খান বলেন, হাসপাতাল মানুষের আস্থার জায়গা। এখানে ধাপে ধাপে একটি সুশৃঙ্খল ও মানসম্মত সেবাব্যবস্থা গড়ে তোলা হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

জেএইচআর

Link copied!