ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

বাকেরগঞ্জে সাংবাদিকদের সম্মানে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি

ফেব্রুয়ারি ২৭, ২০২৬, ০৪:৪৮ পিএম

বাকেরগঞ্জে সাংবাদিকদের সম্মানে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল

বরিশালের বাকেরগঞ্জে কর্মরত প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন নিউজ পোর্টালের সাংবাদিকদের সম্মানে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজনে পৌর শহরের সদর রোডের বিরিভার ক্যাফেতে এই অনুষ্ঠান সম্পন্ন হয়।

উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক ফিরোজ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা মাহামুদুন্নবী তালুকদার। ইফতারের আগে এক সংক্ষিপ্ত আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

বাকেরগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি দানিসুর রহমান লিমনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন দৈনিক দক্ষিণের কাগজের সম্পাদক ও প্রকাশক মো. হাবিবুর রহমান। এ সময় আরও বক্তব্য রাখেন স্বচ্ছ টিভির জাকির জমাদ্দার, মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি জিয়াউল হক আকন এবং আনন্দ টিভির বায়েজিদ বাপ্পি।

মতবিনিময় সভায় বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা উপস্থিত ছিলেন। এর মধ্যে উল্লেখযোগ্য হলেন- বাংলা টিভির এস এম পলাশ, দৈনিক আমার সংবাদের মো. মাসুদ সিকদার, মাই টিভির মো. মিজানুর রহমান, দৈনিক কালবেলার উত্তম দাস, দৈনিক আমাদের সময়ের বশির আহমেদ এবং দৈনিক মানবজমিনের শামীম হোসেন।

এ ছাড়া সভায় আরও উপস্থিত ছিলেন জাহিদুল ইসলাম মনির, মো. আবুল বাশার, মো. জহিরুল ইসলাম, মহসিন মোল্লা, বিএম রেজাউল, শফিকুল আলম নাছির, শাখাওয়াত হোসেন, গাজী মো. মোশাররফ, মাসুদুর রহমান মোরশেদ ও রাজিউর রহমান মাসুমসহ উপজেলার কর্মরত সাংবাদিকবৃন্দ।

ইফতার মাহফিলে উপস্থিত জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজ ও রাষ্ট্র গঠনে সাংবাদিকদের অগ্রণী ভূমিকা পালন করার আহ্বান জানান। তারা গণমাধ্যম কর্মীদের দেশ ও জাতির কল্যাণে একযোগে কাজ করার অনুরোধ জানান বলে উল্লেখ করা হয়েছে।

জেএইচআর

Link copied!