ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

সিদ্ধিরগঞ্জে অভিযানে ডাকাতি, চুরি ও মাদকসহ গ্রেপ্তার ৯

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

ফেব্রুয়ারি ২৭, ২০২৬, ০৫:২৬ পিএম

সিদ্ধিরগঞ্জে অভিযানে ডাকাতি, চুরি ও মাদকসহ গ্রেপ্তার ৯

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে ডাকাতি, মাদক ও চুরির মামলায় মোট ৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) নিয়মিত অভিযান ও গ্রেপ্তারি পরোয়ানা মূলে তাঁদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, ডাকাতির মামলায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন- অপূর্ব, আক্তার হোসেন, হাবিব মিয়া ও আ. আউয়াল। গ্রেপ্তারের সময় তাঁদের কাছ থেকে লোহার তৈরি চাইনিজ কুড়াল, সাবল, এসএস পাইপ ও চাপাতি উদ্ধার করা হয়। তাঁদের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতির অভিযোগে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

মাদকবিরোধী অভিযানে ৩১ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. শরিফ নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে।

অন্যদিকে, চুরির মামলায় ৩ জন এবং সিআর ওয়ারেন্ট মূলে ১ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। সব মিলিয়ে একদিনের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৯ জনকে আইনের আওতায় আনা হয়েছে।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক জানান, গ্রেপ্তারকৃত সর্বমোট ৯ জন আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। জননিরাপত্তা রক্ষায় পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেন।

জেএইচআর

Link copied!