ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

যশোর জেলা আদালতে ভারপ্রাপ্ত জজের ওপর আইনজীবীদের অনাস্থা, আদালত মুলতবি

এম এ রহমান, যশোর

এম এ রহমান, যশোর

মার্চ ১, ২০২৬, ০৫:১৪ পিএম

যশোর জেলা আদালতে ভারপ্রাপ্ত জজের ওপর আইনজীবীদের অনাস্থা, আদালত মুলতবি

দীর্ঘদিন ধরে যশোর জেলা ও দায়রা জজ আদালত, যশোরের ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ আইরিন পারভীন-এর ওপর অনাস্থা প্রকাশ করেছেন জেলা আইনজীবীরা। এই ঘটনাকে কেন্দ্র করে রোববার ১ মার্চ দুপুরে আদালতের এজলাসে আইনজীবীদের মধ্যে অসন্তোষ ও উত্তেজনা সৃষ্টি হয়। 

একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে আইনজীবীরা বিচারকের প্রতি আনুষ্ঠানিকভাবে অনাস্থা প্রকাশ করেন এবং আদালত মুলতবি ঘোষণার আবেদন জানান। পরে বিচারক সেই আবেদন মঞ্জুর করে আদালত মুলতবি ঘোষণা করেন। আইনজীবীরা বলছেন, দীর্ঘদিন ধরেই গুরুত্বপূর্ণ এ আদালতে নির্দিষ্ট বিচারক না থাকায় এ ধরনের ঘটনা প্রতিনিয়তই ঘটছে।

ঘটনার বিষয়ে যশোর জেলা আইনজীবী সমিতি-এর সাধারণ সম্পাদক এম. এ. গফুর বলেন, ভারপ্রাপ্ত বিচারক আইরিন পারভীন বিচার বিভাগীয় মনোভাব নিয়ে দায়িত্ব পালন করছেন না, এমন অভিযোগ আইনজীবীদের মধ্যে রয়েছে। এ কারণেই তার প্রতি অসন্তোষ প্রকাশ করা হয়েছে। 

আজ এজলাসেই বিষয়টি নিয়ে কথাকাটাকাটি হয়। পরে তিনি এজলাসে প্রবেশ করেন। আইনজীবীরা অনাস্থা প্রকাশ করলে আদালত মুলতবি ঘোষণার আবেদন করা হয়, যা বিচারক মঞ্জুর করেন। 

তিনি আরও বলেন, এ বিষয়টি নিয়ে জেলা আইনজীবী সমিতির পক্ষ থেকে বিচারকের সঙ্গে আলোচনায় বসা হবে। আলোচনা শেষে পরবর্তী করণীয় বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

অন্যদিকে, যশোর জেলা ও দায়রা জজ আদালতের পিপি সৈয়দ সাবেরুল হক সাবু বলেন, এটি মূলত দুই পক্ষের মধ্যে সামান্য ভুল বোঝাবুঝির ফল। বিষয়টি আজই আলোচনার মাধ্যমে মীমাংসা করা হবে বলে আমি আশাবাদী।

এদিকে, আদালতের একটি নির্ভরযোগ্য সূত্র জানায়, গত বছরের ২৮ আগস্ট তৎকালীন সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ নাজমুল আলম বদলি হন। তিন মাস পর ৫ নভেম্বর সিনিয়র জেলা ও দায়রা জজ হিসেবে মোহাম্মদ আলী যোগদান করেন। তবে চলতি বছরের ৫ জানুয়ারি মোহাম্মদ আলীরও বদলি হলে জেলা ও দায়রা জজ পদটি শূন্য হয়ে পড়ে। 

এরপর থেকেই অতিরিক্ত জেলা ও দায়রা জজদের মাধ্যমে জেলা জজ আদালতের কার্যক্রম পরিচালিত হয়ে আসছিল, যা নিয়ে আইনজীবীদের মধ্যে বেশ কয়েকদিন ধরেই ক্ষোভ বিরাজ করছিল বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। 

সম্প্রতি, আইরিন পারভীন অতিরিক্ত জেলা ও দায়রা জজ হিসেবে পদোন্নতি পান এবং জেলা ও দায়রা জজ পদ শূন্য থাকায় তাকে ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব দেওয়া হয়।

সিনিয়র আইনজীবীরা বলছেন, কাঙ্ক্ষিত সেবা নিশ্চিত করা ভারপ্রাপ্ত বিচারকের পক্ষে সম্ভব নয়। তার হাতে সর্বোচ্চ ক্ষমতা না থাকায় তিনি পূর্ণাঙ্গ আইনি সেবা দিতে বঞ্চিত হন। এতে করে আইনজীবী ও বিচারকদের মধ্যে দূরত্ব বাড়ে থাকে, যার প্রভাব পড়ে সেবা ভুক্তভোগীদের উপরে।

এএন

Link copied!