ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

নেত্রকোণায় এসি বিস্ফোরণে দগ্ধ ব্যবসায়ীর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু 

গোলাম কিবরিয়া সোহেল, নেত্রকোণা

গোলাম কিবরিয়া সোহেল, নেত্রকোণা

মার্চ ১, ২০২৬, ০৬:৫৮ পিএম

নেত্রকোণায় এসি বিস্ফোরণে দগ্ধ ব্যবসায়ীর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু 

নেত্রকোণা জেলা শহরের ছোট বাজার এলাকায় এসি বিস্ফোরণের আগুনে রাজু সাহা নামে এক ব্যবসায়ী গুরুতর দগ্ধ হওয়ার একদিন পর আজ রোববার ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। 

এরআগে শনিবার সকাল সাড়ে ১০টার দিকে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। জানা যায়, রাজু সাহার নিজ ব্যবসা প্রতিষ্ঠানের এসি বিস্ফোরিত হলে মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে। এতে দোকানের ভেতরের মালামাল তছনছ হয়ে যায় এবং পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তাৎক্ষণিক দগ্ধ অবস্থায় রাজু সাহাকে উদ্ধার করে নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রাজু সাহার উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। 

পরে ঢাকায় নিয়ে গেলে আজ রোববার দুপুরের দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেছেন। এতে তার পরিবারসহ জেলা শহরে শোকের ছায়া নেমে এসেছে। 

এএন

Link copied!