ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

বিমানমন্ত্রী আফরোজা খানম রিতার মা হুরন নাহার রশিদের ইন্তেকাল

মো. সাইফুল ইসলাম, ঘিওর (মানিকগঞ্জ)

মো. সাইফুল ইসলাম, ঘিওর (মানিকগঞ্জ)

মার্চ ১, ২০২৬, ০৭:৩২ পিএম

বিমানমন্ত্রী আফরোজা খানম রিতার মা হুরন নাহার রশিদের ইন্তেকাল

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা এমপির মা হুরন নাহার রশিদ ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। 

রোববার ভোর ৬টায় রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন।

মরহুমা হুরন নাহার রশিদ ছিলেন সাবেক মন্ত্রী ও বিশিষ্ট শিল্পপতি মুন্নু গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম হারুনার রশিদ খান মুন্নুর সহধর্মিণী। 

রোববার বিকেলে মরহুমার নামাজে জানাজা মানিকগঞ্জের মুন্নু সিটিতে অবস্থিত মুন্নু মেডিক্যাল কলেজ মাঠে অনুষ্ঠিত হয়। এরপর মেডিক্যাল কলেজ হাসপাতাল ও মসজিদ সংলগ্ন পারিবারিক কবরস্থানে স্বামী মরহুম হারুনার রশিদ খান মুন্নুর কবরের পাশেই তাকে দাফন করা হয়। তার মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী, সংসদ সদস্য এবং মানিকগঞ্জের স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ। পৃথক শোকবার্তায় তারা মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

 তারা বলেন, হুরন নাহার রশিদ ছিলেন একজন মহীয়সী নারী, যার অবদান ও স্মৃতি এলাকাবাসীর হৃদয়ে অম্লান থাকবে।

এএন

Link copied!